|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ঋষি সুনাককে ‘বকাঝকা’ করে ব্রিটিশ এমপির পদত্যাগ

ঋষি সুনাককে ‘বকাঝকা’ করে ব্রিটিশ এমপির পদত্যাগ

প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৩

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য (এমপি) নাদিন ডোরিস পদত্যাগ করেছেন। তবে পদত্যাগের আগে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বকাঝকা (তিরস্কার) করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের আস্থাভাজন নাদিন ডোরিস দাবি করেছেন, ঋষি সুনাক একটি ‘জোম্বি পার্লামেন্ট’ চালাচ্ছেন, প্রধানমন্ত্রী হিসেবে কিছুই করেননি এবং তার রাজনৈতিক কোনো লক্ষ্যই নেই।

নাদিন ডোরিস গত জুনে জানিয়েছিলেন তিনি এমপি পদ ছাড়বেন। শনিবার (২৬ আগস্ট) দিনের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। ঋষি এবং নাদিস দুজনই কনজারভেটিভ পার্টির সদস্য। কিন্তু তাও তাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য এবং ঝামেলা চলছিল।

পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘এক বছর আগে আপনি দায়িত্ব নেওয়ার পর, একটি দেশ জোম্বি পার্লামেন্ট দ্বারা চলছে, যেখানে অর্থপূর্ণ কিছুই হয়নি। আসলে কিছু হয়েছে? বা কী অর্জিত হয়েছে?’

তিনি আরও বলেছেন, ‘আপনি অনির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো ভোট ছাড়া, এমনকি নিজ দলের এমপিদের ভোট ছাড়া। জনগণের কাছ থেকে আপনার কোনো ম্যান্ডেট নেই। সরকার ভেসে চলছে। আপনি দেশের ভালো কাজগুলো তছনছ করেছেন, কীসের জন্য?’

গত বছরের মাঝামাঝি সময়ে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এরপর কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। কিন্তু মাত্র ৪৫ দিন পরই অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে তিনিও পদত্যাগ করতে বাধ্য হন। এরপর কনজারভেটিভ পার্টির নতুন প্রধান নির্বাচিত হয়ে গত অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ঋষি সুনাক।

ওই সময় কনজারভেটিভ পার্টির মধ্যেই ব্যাপক অস্থিরতা শুরু হয়। সেটি থামাতে চেষ্টা চালাতে থাকেন সুনাক। এতে সফলও হন তিনি। কিন্তু দেশের মূল্যস্ফীতিসহ অন্যান্য সমস্যা সমাধানে সাফল্য পাননি তিনি। আর এসব কারণে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বহুলাংশে হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়ে যেসব জরিপ চালানো হয়েছে সেগুলোতে দেখা গেছে, আসন্ন নির্বাচনে কনজারভেটিভ পার্টির চেয়ে অনেক এগিয়ে আছে লেবার পার্টি এবং সামনে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top