বার্মিংহামে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের এজেন্ট রিকগনিশন অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩
ব্র্যাক সাজনের উদ্যোগে বার্মিংহামে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের এজেন্ট রিকগনিশন অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে মিডল্যান্ড ও নর্থ রিজিওনের ব্র্যাক সাজনের এজেন্টরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ব্র্যাক সাজনের এমডি ও সিইও আব্দুস সালাম।
ব্র্যাক সাজনের কর্মকর্তা শোয়েব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বৈধভাবে টাকা পাঠাতে উদ্বুদ্ধকরণে বিশেষ প্রেজেন্টেশন করেন ব্র্যাক সাজনের হেড অফ রিস্ক এন্ড ইন্টারনাল কন্ট্রোল কাজি শফিউল আযম।
প্রধান অতিথি আব্দুস সালাম তাঁর বক্তব্যে বলেন, ব্র্যাক সাজান শুরু থেকে এখন পর্যন্ত বৈধভাবে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে আসছে। ব্র্যাক সাজন অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, অনেক গাত প্রতিগাতের পরেও প্রবাসীদের স্বার্থে কাজ করতে বদ্ধপরিকর। সব সময় ব্র্যাক সাজন দেশে অর্থ প্রেরণে যত্নশীল এবং দ্রুততার সহিত কাজ করে।
কাজি শফিউল আযম বলেন, ব্র্যাক সাজন সব সময় কমপ্লায়েন্ট যা ব্র্যাক ও তার বিজনেস পার্টনারদের স্বার্থে কাজ করে এবং তাদেরকে দীর্ঘকাল ব্যবসায় টিকে থাকতে সহায়তা করে।
উপস্থিত এজেন্টদের কাছে রিকগনিশন অ্যাওয়ার্ড তুলে দেন ব্র্যাক সাজনের এমডি ও সিইও আব্দুস সালাম কাজি শফিউল আযম প্রমুখ।
অনুষ্ঠানে ব্র্যাক সজনের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মুহাম্মদ হুসান মামুন, আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই প্রাণবন্ত ছিল। প্রশ্নোত্তর পর্বে খুবই স্বতস্ফুর্ততার সাথে এজেন্টরা অংশ গ্রহণ করেন। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে অপরাহ্নভোজে সবাই অংশ গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

