আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যুক্তরাজ্যে সক্রিয় মানবাধিকার সংগঠনগুলোর প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৩
প্রতি বছরের মত ২০২৩ সালেও যুক্তরাজ্যে ৩০ আগষ্ট আন্তর্জাতিক গুম দিবস পালনের জন্য সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ (সাপি) ও গ্লোবার ভয়েস ফর হিউম্যানিটির ডাকে সাড়া দিয়ে এক হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। যুক্তরাজ্যে সক্রিয় মানবাধিকার সংগঠন গুলোর সমন্বয়ে গত ২২ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনে অবস্থিত আমার দেশ পত্রিকার কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক আব্দুল সালেহ’র সভাপতিত্বে ও আমার দেশ-এর নির্বাহী সম্পাদক অলিউল্লাহ নোমানের পরিচালনায় যুক্তরাজ্যে সক্রিয় মানবাধিকার সংগঠন গুলোর প্রতিনিধিদের মধ্যে মুফতি শাহ সদরউদ্দিন, সুরমা নিউজের প্রধান সম্পাদক শামসুল আলম লিটন, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আলিমুল হক লিটন, পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মোঃ ডলার বিশ্বাস, পিচ ফর বাংলাদেশের সেক্রেটারী মোঃ মাহিন খান, অনলাইন অ্যাক্টিভিস্ট মোঃ তরিকুল ইসলাম, ইকুয়াল রাইটসের সেক্রেটারী নওশিন মুস্তারী মিঞা সাহেব, সাফিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ৩০শে আগষ্ট আন্তর্জাতিক গুম দিবসটি প্রতি বছরের মত যথাযথ গুরুত্ব সহকারে পালনের সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়নের জন্য সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের গনতান্ত্রিত ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীকে সম্মিলিত ভাবে গনতান্ত্রিক উপায়ে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যেতে হবে। ৩০শে আগষ্ট আন্তর্জাতিক গুম দিবস পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দুনিয়া ব্যাপী গুম ও নির্যাতনের স্বীকার সকল মানুষের মানবাধিকার রক্ষায় এই দিবসটি ঘোষণা করেছে জাতিসংঘ।
আগামী ৩০শে আগষ্ট গুম দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যে সক্রিয় মানবাধিকার সংগঠন গুলোর সমন্বয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচী পালন করার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। নির্ধারিত অবস্থান কর্মসূচীতে স্বঃতস্ফূত ভাবে অগণিত মানুষ উপস্থিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করা হয়।
অবস্থান কর্মসূচিকে সার্বিক ভাবে সাফল করতে বক্তাদের পক্ষ থেকে ব্যাপক ভাবে প্রচার, প্রচারনা ও লিফলেট বিতরণসহ গণমাধ্যমে ব্যাপক ভিত্তিক গনসচেতনতা মূলক প্রচারনা চালাতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

