লন্ডনের দেলোয়ার হোসাঈন সাঈদীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২৩
যুক্তরাজ্য প্রবাসী হাজার হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে লন্ডনের আলতাফ আলী পার্কে আল্লামা দেলোয়ার হোসাঈন সাঈদীর গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ আগস্ট বুধবার বাদ জোহর লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এই গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার শোকার্ত সাঈদী ভক্ত, অনুরাগী ও অনুগতরা এ জানাজায় অংশগ্রহণ করেন।
গায়েবানা নামাজে জানাজায় ইমামতি করেন ইস্ট লন্ডন মস্কের প্রধান ইমাম ও বিখ্যাত ইসলামী স্কলার শায়েখ মাওলানা আব্দুল কাইয়্যুম।
গায়েবানা জানাজার পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লার সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠন সেইভ বাংলাদেশের চেয়্যারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামের পরিচালনায় আল্লামা সাঈদীর জীবন ও কর্মের ওপরে আলোকপাত করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালেক, মানবাধিকার সংগঠন পিচ ফর বাংলাদেশের সভাপতি মোঃ ডলার বিশ্বাস, পিচ ফর বাংলাদেশের সেক্রেটারী মোঃ মাহিন খান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী স্কলার ড. শায়েখ হিসাম আল হাদ্দাদ, কমিউনিটি ব্যাক্তিত্ব মাওলানা মাওদূদ হাসান, মাওলানা সাঈদী ফেডারেশনের সভাপতি মাওলানা আশরাফ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

