ব্র্যাডফোর্ডে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
সারওয়ার হোসেইন, ব্র্যাডফোর্ড:: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে ২৬ তম খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই রবিবার তাওয়াক্কুলিয়া জামে মসজিদে মহাসম্মেলনের আয়োজন করা হয়।
এতে ব্র্যাডফোর্ড ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে শত শত মানুষের অংশ নেন। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন ক্বারী উওয়াইস উদ্দীন। নাতে রসুল পরিবেশন করেন মাওঃ আব্দুস সালাম।
সম্মেলনে মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে মাওলানা একলাছুর রহমান বালাগঞ্জি ও মাওলানা সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বকালের সর্বশেষ নবীর প্রমান সাপেক্ষে মহানবীর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা পেশ করেন,শায়খুল হাদিস মুফতি আব্দুর রহিম লিমবাদা বোরি, মাওঃ মুশাহিদ আলী দয়ামিরী,ব্যারিস্টার মাওঃ কুতুব উদ্দিন সিকদার, শায়খুল হাদিস মাওঃ তরিক উল্লাহ,শায়খ মুফতি সাইফুল ইসলাম, মুফতি আবদুল মুন্তাকিম, মাওঃ শায়খ আবু তাহের, মাওঃ সামসুল হক ,মুফতি শিহাব উদ্দীন, মাওঃ হাফিজ শাহ আমিনুল ইসলাম, মাওঃ ক্বারী আব্দুল জলিল, মাওঃ নাবিদ আহমদ,মাওঃ হায়াত খান প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, মুসলমান পরিচয়ে মুসলমানদের ঈমান আকিদাকে নষ্ট করতে কাদিয়ানী সম্প্রদায় সারা পৃথিবীতে তাদের ইসলাম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা করছে। বর্তমান প্রজন্মের অনেক সহজ সরল মুসলমানকে তারা কলে কৌশলে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগে যুগে অনেক ভন্ড নবীর আবির্ভাব ঘটেছিল, তারা নিজেদেরকে নবী পরিচয় দিয়ে ইসলাম ধর্মের মধ্যে বিভ্রান্তির পায়তারা করছিল। তারা সবাই কালের বিবর্তে ধ্বংস হয়েছে। কাদিয়ানীর সর্বশেষ বিপর্যয় ঘটেছিল টয়লেটে মৃত্যুর মাধ্যমে। কাদিয়ানীরা মুসলমান হিসাবে নয়, তারা অমুসলিম হিসাবে তাদের কার্যক্রম চালাতে হবে। বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশ সমূহে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য সম্মেলন থেকে জোর দাবি জানানো হয়। পরে কাদিয়ানীদের সকল চক্রান্ত ও বিভ্রান্তি রুখে দিতে মুসলিম উম্মার সজাগ দৃষ্টি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সবার করে সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

