লন্ডনে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে দোয়া মাহফিল ও পাগলায় গণস্বাস্থ্য হাসপাতালের চ্যারিটি ডিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৩
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে এক দোয়া মাহফিল ও মরহুমের সহযোগিতায় সুনামগঞ্জের পাগলায় প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য হাসপাতালের জন্য চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১২ আগষ্ট শনিবার পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও চ্যারেটি ডিনার অনুষ্ঠিত হয়।
ডা. জাফরুল্লাহ গণস্বাস্থ্য ট্রাষ্ট ইউকের সভাপতি এডভোকেট আলহাজ্ব হালিম বেপারীর সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার মাইয়ুম মিয়া তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলার ব্যারিষ্টার মোশতাক আহমদ, কাউন্সিলার সাঈদা চৌধুরী, কাউন্সিলার আব্দুল মান্নান নজরুল ও কমিউনিটি নেতা সিরাজুল হক সিরাজ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলার মোহাম্মদ ওসমান গনি, সাবেক কাউন্সিলার আব্দুল হাই, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, ব্যারিষ্টার আব্দুস শহীদ, বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ মোস্তফা, শিক্ষক নেতা সিরাজুল বাছিত চৌধুরী, কাউন্সিলার নুর বেগম, সাবেক কাউন্সিলার শহীদ আলী, এমরান হোসেন চৌধুরী, সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, সাংবাদিক আফসার উদ্দিন, ট্রাস্টের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ। সভায় কুরআন তেলাওয়াত করেন ক্বারী গোলাম রব ও দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান।
সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য হাসপাতালের বিভিন্ন সেবামূলক প্রজেক্টর জন্য অনুদান সংগ্রহ করা হয়। ফান্ডরেইজিং অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও চ্যারিটি ওয়ার্কার আজমাল মাসরুর। সংবাদ বিজ্ঞপ্তি

