খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৩
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার লন্ডন মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৬ আগষ্ট রবিবার মজলিসে শূরার অধিবেশন পূর্ব লন্ডনের একটি কনফারেন্স হলে শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শূরার অধিবেশনে প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।
শূরার অধিবেশনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৩-২৪ সেশনের জন্য মাওলানা মুসলেহ উদ্দীনকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ আল আমিনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা-হলেন সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন খান, মাওলানা শামছুল হুদা, মাওলানা আরমান আলী, মুফতি মাশহুদুর রহমান, আলহাজ্ব সৈয়দ রফিকুল হক, হাফিজ ফায়েজ রহমান, সহকারী সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নোমান হামিদী, হাফিজ মাওলানা লিয়াকত হুসাইন, আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাছুম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, বায়তুল মাল সম্পাদক হাফিজ শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ আহবাবুর রহমান রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা মুছা চৌধুরী, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, অফিস সম্পাদক হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব শাহ জাহান সিরাজ, সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম,আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া। নির্বাহী সদস্য মাওলানা হিফজুর রহমান, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম, হাফিজ নুরুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম,হাফিজ ওলীউর রহমান, হাফিজ সানাওর আলী,হাফিজ আখলাক আহমদ।
শূরার অধিবেশনে ক্বোরআন তিলাওয়াত,বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা,শাখা সমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা,দায়িত্ব হস্তান্তর,শাখা পুনর্গঠন,নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ, হেদায়েতী বক্তব্য,সভাপতির বক্তব্য, দুআ ও মোনাজাত কর্মসূচির অন্তর্ভূক্ত ছিল। সংবাদ বিজ্ঞপ্তি

