স্কুল হলিডেতে ৪ সপ্তাহব্যাপী ফ্রি সামার স্কুল পরিচালনা করছে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩
পূর্ব লন্ডনের অত্যন্ত সুপরিচিত সেকেন্ডারী স্কুল লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী (এলইএ) প্রতিবারের ন্যায় এই সামারেও স্কুল হলিডেতে ৪ সপ্তাহ ব্যাপী ফ্রি সামার স্কুল পরিচালনা করছে। সামার স্কুলে বিভিন্ন স্কুলের ৮-১৪ বছরের প্রায় ১০০ ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করছে। সম্পুর্ন ফ্রি এই সামার স্কুলে ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলাধুলা এবং ট্রিপে অংশগ্রহন করছে এবং ফ্রি লাঞ্চের সুবিধা পাচ্ছে ।
বিভিন্ন খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ডজবল, টেবিল টেনিস, বাস্কেটবল, হকি সহ বিভিন্ন আর্টস এন্ড ক্রাফটস, বোর্ড গেইম।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চার সপ্তাহব্যাপী এই সামার স্কুলে তারা বিভিন্ন জায়গায় ভ্রমন করছে । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ওয়েষ্ট হাম ষ্টেডিয়াম, উবার বোটস, লন্ডন আই, ওয়েস্টমিনস্টার ট্যুর, ফ্লিপ আউট, সাউথ এন্ড এডভেঞ্চার আইল্যান্ড।
এছাড়াও ইয়ার ৫ এবং ৬ এর শিক্ষার্থীদের জন্য ফ্রি সাটস এর ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। সামার স্কুলের শেষ সপ্তাহে ১৬ই আগষ্টে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী এবং তাদের পরিবারের জন্য লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী (এলইএ) কমিউনিটি ফাণ্ডের আয়োজন করা হয়েছে।
এই পুরো সামার স্কুল পরিচালনা করছেন মুহি মিকদাদ, কাদিম ক্যাম্পবল, জাহাঙ্গীর রহমান, মোহাম্মদ গণি এবং আতিকুর রহমানসহ স্কুলের ৮/১০ জন স্টাফ । ২৪ জুলাই থেকে শুরু হওয়া সামার স্কুল ১৮ আগষ্ট পর্যন্ত চলবে।
টাওয়ার হ্যামলেটসের ৮-১৪ বছরের যে কোনো ছাত্র ছাত্রী এই ফ্রি সামার স্কুলে অংশগ্রহণ করতে চাইলে স্কুলের ফোন নাম্বারে (০২০৭ ৪২৬ ০৭৪৬) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তি

