লন্ডনে গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক জোন ১ এর প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩
‘দফা ১- দাবী এক’ ‘ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ’ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে লন্ডনে গণ পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক জোন ১ এর প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক জোন ১ এর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক জোন ১ এর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়ার পরিচালনায় সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাংগঠনিক জোন -১ এর প্রধান সমন্বয়ক ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক জোন -১ এর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সাংগঠনিক জোন -১ এর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল, সাংগঠনিক জোন -১ এর সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম।
প্রধান অথিতির বক্তবে এম এ মালিক বলেন, বাংলাদেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ডাকে আপামর জনগন এখন রাজপথে নেমেছে। দাবী আদায়ের লক্ষ্যে জনগণ রাজপথ থেকে তার ফায়সালা করবে। আওয়ামী ফ্যাসিবাদের অবসানের লক্ষে এক দফার দাবি বাস্তবায়নে প্রবাসী কমিউনিটির গণতন্ত্রকামী দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সবাইকে লন্ডনের গণ পদযাত্রায় শরিক হওয়ার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ব্রিটিশ প্রবাসীরা যে ভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলো, আজ আবার সময় এসেছে দেশের এই ক্রান্তিকালে আমাদের সকলকে দেশের পাশে দাঁড়াতে হবে।
প্রধান বক্তার বক্তবে সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, অধিকার আদায়ের এই দাবী শুধু বিএনপির একার নয়, এই দাবী আজ দেশের সকল পেশা শ্রেণীর মানুষের। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, জেল-জুলুম, হামলা-মামলা বন্ধসহ মানবাধিকার রক্ষায় যুক্তরাজ্যের প্রতিটি জোন থেকে দলে দলে যোগ দিয়ে লন্ডনের পদ যাত্রাকে সফল করতে তিনি সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত ফাসিস্ট আওয়ামী বাকশালি সরকারের বিদায়ের পদধ্বনি আজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। ক্ষমতার মসনদ থেকে তাদের বিদায় এখন সময়ের ব্যাপার।
বিভিন্ন জোনাল কমিটি থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, টাওয়ার হেমলেট্স বিএনপি সাবেক সভাপতি কাজী ইকবাল হুসেন দেলোয়ার, ইস্ট লন্ডন বিএনপি সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, গ্রেটার সাসেক্স বিএনপি সাবেক সভাপতি এম এ মুকিত, সাসেক্স বিএনপি সাবেক সভাপতি তোফাজ্জল হুসেন, কেন্ট বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রুহুল ইসলাম রুলু, লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপি সাবেক সভাপতি হাজি এম এ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, লন্ডন মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সেন্ট্রাল লন্ডন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নিউহ্যাম বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার মোঃ আব্দুল করিম (নিপু) প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

