রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৩
রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের নিয়মিত মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই সোমবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামানের পরিচালনায় সভায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা।
সভায় স্বরচিত কবিতা, ছড়া ও গান পরিবেশনে অংশ নেন কবি শাহ এনায়েত করিম, মাওলানা রফিক আহমদ রফিক, সলিসিটর ইয়াওর উদ্দিন, সাদেকুল আমিন, মাওলানা আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।
সভায় সিলেটের বিশিষ্ট সাংবাদিক ও মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক মানিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এছাড়া সিলেটের বিশ্বনাথের খাজািচ ইউনিয়নে প্রবীন লেখক, সাংবাদিক ও গবেষক মাওলানা আব্দুল হাই জেহাদীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে এবং তাঁর স্ত্রীকে মারধর করে হাত ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে সুবিচার করার জোর দাবী জানানো হয়। পাশাপাশি মাওলানা আব্দুল হাই জেহাদী ও তাঁর পরিবারের সুচিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

