|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শাহপরান মসজিদের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

শাহপরান মসজিদের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৩

আলহাজ্ব আতিক মিয়া প্রেসিডেন্ট, মুহাম্মদ আনছার মুস্তাকিম সেক্রেটারি, আব্দুল্লাহ আল মামুন ট্রেজারার নির্বাচিত

পূর্ব লন্ডনের হ্যাকনি রোডস্থ শাহপরান জামে মসজিদের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । গত পয়লা আগস্ট (২০২৩) মঙ্গলবার সন্ধ্যায় মসজিদের তৃতীয় তলাস্থ হলে এই নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচনে আলহাজ্ব মুহাম্মদ আতিক মিয়াকে সভাপতি, সাবেক কাউন্সিলার মুহাম্মদ আনছার মুস্তাকিমকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ট্রেজারার করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মোঃ আবু তালহা চৌধুরী ও কাউন্সিলার ব্যারিস্টার মোশতাক আহমদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।

নবনির্বাচিত পুর্নাঙ্গ কমিটি : ১৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্দ হলেন প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ আতিক মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব নুর বকশ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আতিকুর রহমান জিলু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রউফ, ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম হীরা ও ভাইস প্রেসিডেন্ট মকসুদ মিয়া। জেনারেল সেক্রেটারি সাবেক কাউন্সিলার মোহাম্মদ আনছার মুস্তাকিম, এসিসটেন্ট জেনারেল সেক্রেটারি ফখরুল ইসলাম, ট্রেজারার মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসসিটেন্ট ট্রেজারার সিরাজ আলী, এসিসটেন্ট ট্রেজারার মঈনুল ইসলাম চৌধুরী, এডুকেশন সেক্রেটারি হেদায়াতুল ইসলাম আলী, এসিসটেন্ট এডুকেশন সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, প্রোপাটি এন্ড প্রিমিসেস সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালিক, ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাব আহমদ, এসিসটেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি হোসাইন আহমদ, পাবলিসিটি সেক্রেটারি সজ্জাদ মিয়া, অফিস সেক্রেটারি আঙ্গুর মিয়া ও এসিসটেন্ট অফিস সেক্রেটারি সোলেমান আলীপীর।

সভাপতি ও সেক্রেটারির প্রতিক্রিয়া:
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আতিক মিয়া একটি সুন্দর কমিটি উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান । তিনি মসজিদের প্রতিষ্ঠাকাল থেকে যাঁরা এই মসজিদের জন্য কাজ করে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে যারা পরলোকগমন করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন । তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা আমাকে মসজিদের একজন খাদেম হিশেবে দায়িত্ব দিয়েছেন। আমি যেন কমিটির সকলকে সাথে নিয়ে একাগ্রতার সাথে এই মসজিদের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারি-এই জন্য আপনাদের দোয়া চাই। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ চাই। পরামর্শের মাধ্যমে যে কোনো কাজ করলে কাজে বরকত হয়।
জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোস্তাকিম বলেন, আমরা মসজিদের বেইসমেন্ট সম্প্রসারণের পরিকলল্পনা গ্রহণ করেছি । টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান দুইবার আমাদের মসজিদ ভিজিট করেছেন। তিনি মসজদিরে বেইজমেন্ট সম্প্রসারণের কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা
প্রয়োজন।
অতিথির বক্তব্য সাংবাদিক তাইসির মাহমুদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী দুই বছরের জন্য একটি ডায়ানমিক কমিটি নির্বাচিত হয়েছে। কমিটির নেতৃবৃন্দ মসজিদ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার দিক থেকে পরীক্ষিত । আশাকরি, এই কমিটির নেতৃত্বে বেইসমেন্ট সম্প্রসারণ কাজ সুচারুভাবে সম্পন্ন হবে এবং মসজিদটি হবে টাওয়ার হ্যামলেটসের একটি মডেল মসজিদ।

বার্ষিক সাধারণ সভা
এর আগে বিদায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান জিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সেক্রেটারি মকসুদ মিয়া। এরপর ট্রেজারারের আর্থিক রিপোর্ট পেশ করেন বিদায়ী ট্রেজারার মোহাম্মদ আব্দুল মালিক। এরপর সাধরণ সদস্যরা সেক্রেটারি ও ট্রেজারের রিপোর্টের ওপর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। মসজিদের সিনিয়র ইমাম শায়খ আবু ইয়াহিয়ার দোয়ার মাধ্যমে সাধারণ সভা ও নির্বাচনের সফল সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top