জিএসসি নর্থের নতুন অফিস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩
সারওয়ার হোসেইন, ব্র্যাডফোর্ড:: গ্রেটার সিলেট কাউন্সিল নর্থের নতুন অফিস জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। গত ২৫ জুলাই মঙ্গলবার ব্র্যাডফোর্ডের স্থানীয় শাপলা কমিউনিটি হলে এই অনুষ্ঠান হয়।
কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাডফোর্ড লর্ড মেয়র গেড়ি বারকার।
সংগঠনের সভাপতি হাজী ফয়জুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী জয়নুল আবেদীন বাবুলের প্রাণবন্ত উপস্থাপনায় মাওলানা জাহাঙ্গীর খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাডফোর্ড কাউন্সিল লিডার সোজান হিঞ্চ ক্লিপ, কাউন্সিলার হাসান খান, কাউন্সিলার কামরান হোসেইন,হাজী আবদুল মালিক।

আর্ত মানবতার সেবা ও কমিউনিটির মানুষের কল্যাণে জিএসসির সকল কার্যক্রমের প্রশংসা করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন নর্থের এই নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে জি এস সি কমিউনিটির সেবায় আরো একধাপ এগিয়ে যাবে। কমিউনিটির মানুষের কল্যাণে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ সর্বস্তরের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আগামীতে জিএসসির সমাজসেবামূলক সকল কার্যক্রমে কমিউনিটির সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

