৪ আগষ্ট লন্ডনে মানববন্ধন কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সংগঠনের মহাসচিব শায়খুল হাদীস মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ৪ আগষ্ট শুক্রবার দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে বাদ আসর মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা। মানববন্ধন কর্মসূচি সফলের লক্ষ্যে যুক্তরাজ্য শাখার এক মতবিনিময় সভা গত ৩০ জুলাই রোববার পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ছালেহ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সালাতুর রহমান মাহবুব, নির্বাহী সদস্য মাওলানা আহমদ হোসাইন, হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন, মাওলানা এনামুল হক, সাবেক ছাত্রনেতা মাওলানা আহবাবুর রহমান, মাওলানা সৈয়দ নোমান আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় মানববন্ধন কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করা হয় ও কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ কমিউনিটির সকল মানুষের প্রতি আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

