চিলাউড়া কলেজ প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২৩
যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চিলাউড়াবাসীর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া কলেজ প্রতিষ্ঠা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের হোয়াইট চ্যাপেলের সোঁনার গাঁও রেস্টেুরেন্টে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন মো. আনয়োর হোসেন।
সভা পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা উন্নয়ন সংস্থা ইউকের ভাইস চেয়ারম্যান এম এ রব। কুরআন তেলাওয়াত করেন হাফিজ কাওছার হোসাইন।
এতে বক্তব্য রাখেন মোতাহার হোসেন, তারা মিয়া, ইয়াওর সাদিক, হাজী আব্দুস সহিদ খান, মো: আলী হোসেন, সিরাজ লস্কর, আব্দুল জলিল, হুমাযুন রশিদ মামুন, সাজ্জাদ উল্ল্যাহ ছাত্তার, মোঃ নূর মিয়া, মো: আকলিছ খান, মো: ময়না মিয়া, মোঃ হিরা মেম্বার, আতাউর রহমান, মো: ফটিক মিয়া, হিরন রশিদ,0 লাহিন আহমদ, বাহার উদ্দীন, শাহিন উদ্দীন, হাবিবুর রহমান, আক্তার হোসেন, ফয়ছল আহমদ, মুহিম উদ্দীন, আবুল কালাম, জুনেদ আহমদ, আমির হামজা, জুবেদুর রহমান প্রমুখ।
সভায় যুক্তরাজ্যে অবস্থানরত চিলাউড়াবাসী নিয়ে গ্রামের কলেজসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

