|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি, স্টাফ ও ভলান্টিয়ারদের সম্মাননা জানালো ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট

ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি, স্টাফ ও ভলান্টিয়ারদের সম্মাননা জানালো ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট


প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩

ইস্ট লন্ডন মসজিদের ট্রাস্টি, স্টাফ ও ভলান্টিয়ারদের মধ্যে ১২জনকে সম্মাননা প্রদান করেছে চ্যারিটি সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট । মসজিদের দৈনন্দিন কার্যক্রমসহ প্রতিবছর রমজানে ৬ শতাধিক মানুষের জন্য ফ্রি ইফতার আয়োজনসহ মুসল্লিদের সেবায় বিশেষ ভুমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
গত ১৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে আয়োজিত ‘এপ্রিসিয়েশন সিরিমনি’ অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।
ট্রাস্টের সভাপতি খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘এপ্রিসিয়েশন সিরিমনি’ সঞ্চালনা করেন সাপ্তাহিক দেশ সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার জাহেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন ও ট্রাস্টের উপদেষ্টা সাংবাদিক আসম মাসুম । শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইস্ট লন্ডন মসজিদের এডমিন কর্মকর্তা কয়েস আহমদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রাস্টের উপদেষ্টা গোলাম রব্বানী সোহেল, আসাদুজ্জামান আহমদ ও নাসির আহমদ শাহীন উপস্থিত ছিলেন।

যাঁদেরকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেওয়া হয় তাঁরা হলেন, ইস্ট লন্ডন মসজিদের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান আইয়ুব খান, সদস্য দেলওয়ার খান, লীড স্টাফ আসাদ জামান, মারিয়াম সেন্টারের প্রধান সুফিয়া আলম, মসজিদের ভলান্টিয়ার সংগঠন জামেয়াতুল মুসলিমীন-এর সভাপতি আব্দুর রহিম কামালী, সহ-সভাপতি আজাদ মিয়া, জেনারেল সেক্রেটারি আজাদ আলী, নির্বাহী সদস্য সর্বজনাব আলাউদ্দিন আহমদ, মোহাম্মদ আব্দুল মালিক, আকরম মিয়া, আখনু হোসাইন ও ফরিদ মিয়া।
সার্টিফিকেট গ্রহণ শেষে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন দেলওয়ার খান, আসাদ জামান ও আজাদ আলী।
দেলওয়ার খান বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের আয়োজনটি সম্পুর্ণ ব্যতিক্রমী । কারণ এই প্রথম কোনো চ্যারিটি সংগঠন ইস্ট লন্ডন মসজিদের সেবামুলক কাজে অনুপ্রাণিত হয়ে ট্রাস্টি, স্টাফ ও ভলান্টিয়ারকে এককভাবে সম্মাননা জানালো । তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতে তাদের কার্যপরিধি আরো সম্প্রসারিত হবে আশাবাদী।
ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি খসরুজ্জমান খসরু বলেন, গত বছর রমজানে আমাদের চ্যারিটিকে ইস্ট লন্ডন মসজিদে ফান্ডরেইজ করার সুযোগ দেওয়া হয়। আমরা সাড়ে ৩ হাজার পাউন্ডের বেশি সংগ্রহ করেছিলাম । মসজিদ আমাদেরকে যে সহযোগিতা করেছে এই জন্য গভীরভাবে কৃতজ্ঞ । তিনি বলেন, আমরা রমজানে যখন ফান্ডরেইজ করতে আসি তখন আমাদেরকে মসজিদের স্টাফ ও ভলান্টিয়াররা আন্তরিকভাবে সহযোগিতা করেন। তাদের নিবেদিতপ্রাণ কার্যক্রম দেখে আমরা খুব অনুপ্রাণিত হই এবং এই জন্য সম্মাননা জানানোর আগ্রহ প্রকাশ করি। মসজিদ কর্তৃপক্ষ আমাদেরকে এই সুযোগ দেয়ায় আমরা গভীরভাবে কৃতজ্ঞ । আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট যুক্তরাজ্য ও বাংলাদেশে বিভিন্ন প্রজেক্টে কাজ করছে। বিশেষকরে বাংলাদেশের বাঘের হাট জেলায় বাঘের আক্রমনে আহত মানুষদেরকে তাঁরা সাহায্য করে থাকেন। কারণ ওই এলাকায় একটি কুসংস্কার রয়েছে, কোনো মানুষ বাঘের আক্রমনে জখম হলে তাকে অপয়া (অকল্যাণকর) বলে কেউ সাহায্যে এগিয়ে আসেনা। খসরুজ্জামান খসরু বলেন, এই খবরটি তাঁর কাছে আসার পর থেকে তিনি নিয়মিত ওই এলাকায় বাঘের আক্রমনে জখম হওয়া মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের ট্রেজারার সাংবাদিক লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top