আলীনগর ইউনিয়ন সমিতি ইউকের দ্বি-বার্ষিক নির্বাচনী সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নবাসীর প্রথম সংগঠন প্রবাসী আলীনগর ইউনিয়ন সমিতি ইউকে এর দ্বি বার্ষিক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মঞ্জুরুছ ছামাদ চৌধুরী মামুনকে সভাপতি ও এম এ জামানকে সাধারণ সম্পাদক ও হেলাল আহমদকে ট্রেজারার মনোনীত করে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
ইস্ট লন্ডনের কমার্সিয়াল স্ট্রিটের একটি হলে সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত নির্বাচনী সভা প্রধান নির্বাচন কমিশনার আজাদ চৌধুরী এমবিই এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়। তাকে সহযোগীতা করেন খালিল আহমদ ও হাবিবুর রহমান (সাব্বির খাঁন)।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মঞ্জুরুছ ছামাদ চৌধুরী মামুন, সংগঠনিক রিপোর্ট ও সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন এম এ জামান এবং আর্থিক রিপোর্ট পেশ করেন লিয়াকত খাঁন।
হেলাল আহমদের কোরআন তিলওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভায় অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং বাংলাদেশ থেকে আগত আলীনগর ইউনিয়নের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদ আলী, আব্দুল হান্নান, আব্দুল মালিক, সাব উদ্দীন, আবুল কাসেম, মাসুক আহমেদ, মির্জা নিজাম, তারেক হোসেনে মুসা, মঈন উদ্দীন, আব্বাস উদ্দীন, নুরুল ইসলাম, এমরান আহমদ, শাহরিয়ার হোসেনের ও রুহুল আমিন জাফর প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

