|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. স্বপ্নে নির্দেশনা লাভ : দক্ষিণ আফ্রিকায় হাজারো অনুসারী নিয়ে পুরোহিতের ইসলাম গ্রহণ

স্বপ্নে নির্দেশনা লাভ : দক্ষিণ আফ্রিকায় হাজারো অনুসারী নিয়ে পুরোহিতের ইসলাম গ্রহণ


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩

দেশ রিপোর্ট, ১৫ জুলাই ২০১৩ :: উপাসনালয়ের পাশে ছোট্ট একটি রুমে ঘুমাতেন খ্রিস্টান পুরোহিত রিচমণ্ড। এক রাতে স্বপ্ন দেখলেন কেউ একজন তাঁকে বলছে, আপনার লোকদের সাদা কোট পরতে বলুন। তিনি ঘুম থেকে জেগে ভাবলেন- সাদা কোট মানে সাদা টুপি, এটা তো মুসলমানদের পোশাক। ভাবলেন, এটা স্রেফ একটি স্বপ্ন ছাড়া কিছুই নয়। কিন্তু নাহ! পরদিন আবার একই স্বপ্ন দেখলেন। দ্বিতীয় দিনও এটা স্রেফ একটি স্বপ্ন বলে উড়িয়ে দিলেন। তৃতীয় দিনও একই স্বপ্ন দেখলেন। এভাবে ক্রমাগতভাবে স্বপ্ন দেখতে থাকলেন।

শেষ দিনের স্বপ্নে তাঁকে কেউ একজন প্রবল জোরালো কণ্ঠে বলছিলেন, এখনই আপনার লোকদের সাদা কোট পরতে বলুন। ওইদিনের স্বপ্ন দেখার পর তিনি ভাবতে শুরু করেন। নাহ, এটা কোনো স্বাভাবিক স্বপ্ন হয়। আমাকে নিশ্চয় নির্দেশনা দেওয়া হচ্ছে, আমার উপাসনলায়ের অনুসারীদের নিয়ে মুসলমান হতে। তিনি তার অনুসারীদের কাছে স্বপ্নের বিষয়টি খুলে বলেন। এরপর তিনিসহ হাজারো খ্রিষ্টান ধর্মাবলম্বী শান্তির ধর্ম ইসলামকে আলিঙ্গন করে নেন। রিচমণ্ড নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেন ইব্রাহিম। আর ইসলাম গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালন করেন।

সম্প্রতি সৌদি আরবের সরকারি যোগাযোগ কেন্দ্র থেকে টুইটারে আপলোড করা একটি ভিডিওতে ইব্রাহীম তাঁর মুসলমান হওয়ার গল্পটি বর্ণনা করেন। তিনি যখন তাঁর স্বপ্ন দর্শন ও ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করছিলেন, তখন খুবই আবেগপ্রবণ মনে হচ্ছিলো। তার চোখ দুটো ছিলো অশ্রুসিক্ত।

ভিডিতে তিনি বলেন, “আমি নবীর (সাঃ) এর পদাংক অনুসরণ করব। আমি বিশ্বাস করি, তাঁকে অনুসরণ করে আমার দক্ষিণ আফ্রিকার লাখ লাখ মানুষ আলোর পথে এগিয়ে আসতে পারবে।

হজ করার সুযোগ পাওয়া সম্পর্কে ওই ভিডিওতে তিনি আরো বলেন, এটি (হেরা গুহা) আলোর পর্বত। আমি আমার পরিবারের প্রথম ব্যক্তি, যে এই ধন্য মাটি স্পর্শ করতে পেরেছি।’ বাদশাহ সালমানের হজ প্রোগ্রামের অতিথি হিসেবে তিনি সৌদি আরবে যান।

এর আগে দক্ষিণ আফ্রিকার একটি চার্চে ১৫ বছর ধরে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহীম। তার অনুসারীর সংখ্যা প্রায় এক লাখ।

দক্ষিণ আফ্রিকায় ধর্মীয় উপসনালয়ে অনুসারিদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের দৃশ্য

ইব্রাহীম বলেন, ধারাবাহিকভাবে দেখা বেশ কয়েকটি স্বপ্নের কারণেই তার জীবনের এই পরিবর্তন এসেছে। স্বপ্নগুলিতে বিভিন্ন কণ্ঠ তাকে পরামর্শ দিয়েছে, আপনার লোকদের সাদা কোট পরতে বলুন। কণ্ঠগুলো নামাজের সময় ব্যবহার করা টুপি ছিল বলেই মনে করেন তিনি।

তিনি বলেন প্রায় মাস তিনেক আগে স্বপ্নে পাওয়া ওই বার্তাটি তিনি তাঁদের ধর্মীয় সমেবেশে বর্ণনা করেন- যেখানে তার মতে, সবাই এটি গ্রহণ করে নেয়। এরপর যখন পরবর্তী সমাবেশ এলো, সেখানে সবাই সাদা কুর্তা (সম্ভবত টুপি) পরে এসেছিল।
ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলেন, আমরা খুশি ছিলাম, এরপর আমি দেখলাম মুসলিম ভাইরা আসছেন। আমি বললাম, আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, আমি স্বপ্ন দেখেছিলাম, যে তোমরা এখানে আসবে।

তিনি আরও বলেন, আল্লাহ তার হজের পবিত্র যাত্রাকে সহজ করে দিয়েছেন। সুযোগটি পেয়ে আমি খুব খুশি। আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ওই টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা আরেকটি ভিডিওতে, তাকে মাক্কায় গিয়ে হজের প্রথম রীতিনীতি সম্পাদন করতে দেখা যায়।

উল্লেখ্য, এবার (২০২৩ সালে) ১৮ লাখেরও বেশি হজযাত্রী হজ পালন করেন। এদের মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ বিদেশি এবং ১ লাখ ৮৪ হাজার ১৩০ জন সৌদি নাগিরক।

তথ্যসুত্র : সৌদি আরবের সরকারি যোগাযোগ কেন্দ্রের টুইটবার্তা

 

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top