|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. হবিগঞ্জে কলেজ ছাত্রীকে ধ-র্ষণের অভিযোগ, নিরাপত্তা কর্মী বরখাস্ত

হবিগঞ্জে কলেজ ছাত্রীকে ধ-র্ষণের অভিযোগ, নিরাপত্তা কর্মী বরখাস্ত

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩

সিলেট প্রতিনিধি:: হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ছাত্রীকে ধর্ষণ ও ছাত্রকে হেনস্তা করার অভিযোগে নিরাপত্তা কর্মী রোমান মিয়া (৩২)-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনা তদন্তে ইতিহাস বিভাগের প্রধান সৈয়দা রকিবুন্নাহারের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ জুলাই) বৃন্দাবন কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফেইসবুকে ছড়িয়ে পড়ে সিকিউরিটি গার্ড (নিরাপত্তা কর্মী) রোমান মিয়া গত ১০ জুলাই কলেজ চলাকালীন সময়ে জনৈক এক ছাত্রীকে ধর্ষণ করেছে। বিষয়টি জানতে পেরে বিভিন্ন ছাত্র সংগঠন কলেজের অধ্যক্ষকে অবগত করলে অধ্যক্ষ রোমান মিয়াকে তার কক্ষে তলব করেন। অধ্যক্ষর জিজ্ঞাসাবাদে রুমান মিয়া ধর্ষণ এর কথা অস্বীকার করে। এসময় অভিযুক্ত রোমান মিয়া ধর্ষণের অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন এবং তিনি জানান, একটি কক্ষে এক ছাত্রের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হতে দেখে ওই ছাত্রী ও ছাত্রকে সে মারধর করেছে। তিনি মেয়েটিকে ধর্ষণ বা কোনো রকমের যৌন হেনস্তা করেননি।

সরকারী বৃন্দাবন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, ফেইসবুকে বিষয়টি ভাইরাল হলেও কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এবং নিরাপত্তা কর্মীর রোমান মিয়ার বক্তব্যে পার্থক্য রয়েছে। রোমান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিঠিকে। সিসিটিভি ফুটেজ ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top