|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফ্রান্সে নিজেই নিজের প্রাণ নিলেন বড়লেখার যুবক

ফ্রান্সে নিজেই নিজের প্রাণ নিলেন বড়লেখার যুবক

প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩

সিলেট প্রতিনিধি:: ফ্রান্সে মৌলভীবাজারের বড়লেখার এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২২ জুন) বেলা একটার দিকে প্যারিস শহরের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম সোয়েব আহমদ (২২)।

সোয়েব বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার মৃত সমছ উদ্দিনের ছেলে। এই ঘটনায় ফ্রান্সের পুলিশ পাঁচজকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে।

সোয়েবর মৃত্যু প্রথমে রহস্যজনক মনে হলেও তদন্ত শেষে ফ্রান্সের পুলিশ জানিয়েছে, একধরনের মানসিক রোগের কারণে সোয়েব নিজেই নিজের অজান্তে চাকু দিয়ে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কারও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

শনিবার রাতে মুঠোফোনে ফ্রান্স প্রবাসী সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ এই তথ্য জানিয়েছেন।

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, সোয়েব দীর্ঘদিন ধরে একধরনের মানসিক সমস্যায় ভুগছিলো। যার কারণে সে চাকু দিয়ে নিজেই নিজের অজান্তে গলা কেটে ফেলে। এতে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছিল। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে তাঁর লাশ দেশে পাঠানো হবে।

নিহতের স্বজন ও ফ্রান্স প্রবাসী সূত্রে জানা গেছে, সোয়েব আহমদ দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। সেখান থেকে কয়েকমাস আগে তিনি ফ্রান্সে পাড়ি দেন। সেখানে যাওয়ার পর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন সোয়েব। এরপর তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি সংশ্লিষ্ট হাসপাতাল সোয়েবকে ছাড়পত্র দেয়। এরপর সোয়েব তার মামাতো ভাই বেলাল আহমদের বাসায় উঠেন। ওই বাসায় গত বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সোয়েবের গলা কাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সোয়েবের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের ছেড়ে দেয়। এদিকে আইনী প্রক্রিয়া শেষে সোয়েবের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন।

নিহত সোয়েবের চাচাতো ভাই জাকারিয়া আহমদ নোমান বলেন, সোয়েব মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণে সে নিজেই নিজের গলা কেটে ফেলেছে বলে শুনেছি। ঘটনাটি আসলে দু:খজনক। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top