|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে নির্বাচন শেষে সেই পুরনো লোডশেডিং

সিলেটে নির্বাচন শেষে সেই পুরনো লোডশেডিং

প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের সময় প্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় নগরবাসী। তিন সপ্তাহ বিদ্যুতের ভোগান্তি ছিল না বললেই চলে। অথচ ভোটের পরদিনই পুরনো চিত্রে ফিরে গেছে নগরীর বিদ্যুৎ ব্যবস্থা। নির্বাচনের আগের মতো লোডশেডিং শুরু হয়েছে।

বৃহস্পতিবার নগরের বিভিন্ন এলাকায় ৪-৭ বার করে বিদ্যুৎ আসা যাওয়া করেছে। একবার বিদ্যুৎ চলে গেলে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে গ্রাহকদের। বৃষ্টির মৌসুম থাকায় গরমের অশান্তি না থাকলেও এদিন দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

সিলেটের বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির জানিয়েছেন, উপরের নির্দেশনায় নির্বাচনে লোডশেডিং কমিয়ে আনা হয়েছিল। বুধবার সিলেট সিটি নির্বাচন শেষ হওয়ার পর বৃহস্পতিবার থেকে আগের মতো অবস্থা চলবে।

তিনি জানান, বৃহস্পতিবার সিলেট বিভাগে ৪৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ করা হয়েছে ৩শ মেগাওয়াট। এতে ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টা লোডশেডিং হচ্ছে।

তবে নগরের বিদ্যুৎ গ্রাহকরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত কমপক্ষে ৪-৫ বার বিদ্যুতের লোডশেডিং করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশন এলাকায় প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বিপরীতে ১৩০-১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে করে লোডশেডিংয়ে পড়েন গ্রাহকরা। অপর দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ছাড়া সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের চাহিদা ৩৫০-৪০০ মেগাওয়াট। তাদেরকে সরবরাহ করা হয় ২৫০-৩০০ মেগাওয়াট।

নগরের মিরের ময়দানের বাসিন্দা গৃহিনী সাওন রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনবার তাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। অপর দিকে নগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজারের রাজা ম্যানশনের ব্যবসায়ী সাইদ আহমদ জানান, এখন আগের মতো বিদ্যুৎ আসা যাওয়া করছে। এক থেকে দুই ঘণ্টা পর পর বিদ্যুৎ চলে যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top