নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে ইসলামিক বায়ান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩
এহসানুল ইসলাম চৌধুরী শামীম:: ব্রিটেনের নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে এক বিশেষ ইসলামিক বায়ান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুন শুক্রবার মসজিদ কর্তৃপক্ষ এ অনুষ্ঠান আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত স্বনামধন্য স্কলার মুফতি ডক্টর এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি চমকপ্রদ বায়ান দেন। এতে বিপুল সংখ্যক মুসল্লিরা উপস্থিত ছিলেন। বায়ান শেষে আল-জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে জুমার খুতবা প্রদান করে ইমামতি করেন মুফতী ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী।
এনায়েতুল্লাহ আব্বাসীর বায়ান শোনার জন্য নর্থাম্পটনসহ এর আশেপাশের শহর থেকে প্রায় হাজার খানিক মুসল্লিরা উপস্থিত ছিলেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হালাল হারাম, কুরবানীর তাৎপর্য, পারিবারিক জীবন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতসহ নানা বিষয় নিয়ে বায়ান পেশ করেন।
এর আগে দুপুর ১২ টায় আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মসজিদের চেয়ারম্যান মোখন খান, সেক্রেটারি গিয়াস উদ্দিন। জুম্মার নামাজের পর মসজিদ ঘুরে ঘুরে দেখেন আব্বাসী। মসজিদের উন্নয়নের কাজ দেখে তিনি খুবই প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদে চেয়ারম্যান মখন খান, সেক্রেটারি গিয়াস উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুন আলী, ট্রেজারার আব্দুল আলী, ইমাম-খতিব হাফিজ মাওলানা আবু বক্কর, আবদুস সালাম, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, আফতাব আহমদ, নুরুল হক, এবিএম বায়েজিদ, কুতুব উদ্দিন, সমির মিয়া, গয়াস মিয়া, সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম, এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল ও কামরুল হাসান শাওন প্রমুখ।

