|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ইভিএমে ধীরগতি, সিলেটে ভোটারদের দীর্ঘ লাইন

ইভিএমে ধীরগতি, সিলেটে ভোটারদের দীর্ঘ লাইন

প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩

সিলেট সিটি করপোরেশনের ১৯০ কেন্দ্রের সবকটিতে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। কিন্তু অধিকাংশ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের। তাদের অভিযোগ, ইভিএম ধীরগতিতে কাজ করছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, ইভিএম পদ্ধতির সঙ্গে ভোটাররা অভ্যস্ত না থাকায় তাদের ভোট দিতে সময় লাগছে।

নগরীর ৩৯ নং ওয়ার্ডের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে বুধবার সকাল ৮টায় লাইনে দাঁড়ান স্থানীয় নারী ভোটার রুমেনা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে ভোট দেন তিনি। রুমেনা জানান, তার সামনে মাত্র ১৫-১৬ জন ভোটার ছিলেন। এরপরও ভোট দেওয়ার জন্য তাকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে।

৩৪ নং ওয়ার্ডের কৃঞ্চ গোবিন্দ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা রজব আলী ও বাচ্চু মিয়া বেলা সাড়ে ১১টার দিকে সমকালকে জানান, দীর্ঘক্ষণ তার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ইভিএম স্লো থাকায় তাদের ভোট দিতে দেরি হচ্ছে।

এদিকে ভোট দিতে আসা নারী ভোটাররা জানান, লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে তারা নানা ধরনের অসুবিধায় পড়ছেন।

কৃঞ্চ গোবিন্দ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সুচয়ন দাস  বলেন, ইভিএম পদ্ধতির সঙ্গে ভোটাররা অভ্যস্ত না থাকায় ভোট দিতে সময় লাগছে। তিনি জানান, ভোটাররাই ভোট দিতে সময় নেন। ইভিএম-এর গতি স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি।

একই ওয়ার্ডের লার্নার্স হোম কেন্দ্রে ভোট দিতে আসা সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু জানান, একজন ভোটারের ভোট দিতেই ১০-১৫ মিনিট সময় লাগে। এভাবে ভোট দিলে রাতেও শেষ হবে না।

আজ বেলা ১২টার দিকে ওই কেন্দ্রে দেখা যায়, একটি বুথে ৮৫টি এবং আরেকটি বুথে ৬৮টি ভোট পড়েছে।

নগরীর বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ধীরগতিতে ভোট গ্রহণের অভিযোগ রয়েছে। এ কেন্দ্রে প্রায় ৩ হাজার ৮ ভোটার রয়েছেন। এ ছাড়া নগরীর আরও কয়েকটি কেন্দ্রে ইভিএম ধীরগতিতে কাজ করছে বলে ভোটাররা অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ফয়সল কাদের জানান, এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top