|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিসিক নির্বাচন : ভোটে ‘বাগড়া’ দিতে পারে ভারী বর্ষণ ও জলাবদ্ধতা

সিসিক নির্বাচন : ভোটে ‘বাগড়া’ দিতে পারে ভারী বর্ষণ ও জলাবদ্ধতা

প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামীকাল। গত ৬ দিন সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ৬ দিনে গড়ে প্রতিদিন ১২০-১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভোটের দিনও বৃষ্টি থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে। এতে জলাবদ্ধ হতে পারে নগরী। ভোটকেন্দ্রও জলাবদ্ধতার বাইরে থাকবে না।

যদি ভোটকেন্দ্রে বন্যার পানি কিংবা জলাবদ্ধতার পানি ঢুকে তাহলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন। এমনটি গতকাল দুপুরে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের। তিনি জানান, গতকাল দুপুর পর্যন্ত পানি ওঠার কোনো খবর তাদের কাছে আসেনি। এলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

সিলেটের পুরাতন ২৭টি ওয়ার্ডে এবার জলাবদ্ধতার পানি স্থায়ী হচ্ছে না।

বৃষ্টি কমে গেলে পানি নেমে যাচ্ছে। তবে নতুন অন্তর্ভুক্ত হওয়া ১৫টি ওয়ার্ডের জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে। এরমধ্যে গত ১০-১২ দিন থেকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মইয়ারচর সরকারি প্রাথমিক ভোটকেন্দ্রটি জলাবদ্ধ হয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মকসুদ আহমদ জানান, কেন্দ্রের মাঠে পানি থাকলেও রুমের ভেতরে নেই। বাইরের রাস্তায় ভোটাররা এসে দাঁড়াতে পারবেন। ফলে ভোটগ্রহণে তেমন সমস্যা হওয়ার কথা

নগরের ২৫নং ওয়ার্ডের নসিবাখাতুন ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে সোমবার রাত পর্যন্ত জলাবদ্ধতা ছিল। ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক করায় এসব কেন্দ্র থেকে পানি নেমে গেছে। তবে ভারী বর্ষণ হলে এসব কেন্দ্রে জলাবদ্ধতা হতে পারে বলে আশঙ্কা করছেন প্রার্থীরা। ২৪নং ওয়ার্ডের তেররতনের কেন্দ্র, ১০নং ওয়ার্ড, ১২নং ওয়ার্ড, ১৫নং ওয়ার্ডসহ নতুন অন্তর্ভুক্ত হওয়া ৩৭, ৩৮নং ওয়ার্ডে সুরমা নদীর পানি উপচে পড়ে কয়েকটি কেন্দ্র ডোবার আশঙ্কা রয়েছে। তবে প্রার্থীরা বলছেন, আরও এক থেকে দেড় ফুট পানি বৃদ্ধি পেলে এসব ওয়ার্ডের কেন্দ্রে পানি ঢুকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বিপদজনক পরিমাপের তথ্য অনুযায়ী, সিলেটে সুরমার পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। রাতে ভারী বর্ষণ এবং উজানের ঢল নামলে হয়তো কিছুটা বাড়তে পারে। তবে তীর উপচে দু’এক দিনের মধ্যে পানি লোকালয়ে প্রবেশ করবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top