|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুনামগঞ্জে ঢলের স্রোতে ভেসে গিয়ে দুই সন্তানসহ মা নিখোঁজ

সুনামগঞ্জে ঢলের স্রোতে ভেসে গিয়ে দুই সন্তানসহ মা নিখোঁজ

প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশু ও এক নারী নিখোঁজ হয়েছেন। সোমবার রাত ১০টা পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাল্লা উপজেলা সদরের দাঁড়াইন নদীর তীরে বাহাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নারী ও শিশুদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের সম্পর্ক কী, তা–ও জানা যায়নি। মধ্যবয়সী ওই নারীর সঙ্গে থাকা শিশুদের বয়স ৭ থেকে ১০ হবে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব জানান, সদরের মূল সড়কের বড় সেতুর কাছাকাছি বাহাড়া সড়কে একটি কালভার্ট আছে। এটি কিছুটা দেবে গেছে। এখন বৃষ্টিতে সেখানে হাঁটুসমান পানি। ঢলের পানির স্রোত ঢুকছে দাঁড়াইন নদীতে। সন্ধ্যায় ওই নারী দুই শিশুকে সঙ্গে নিয়ে কালভার্টের প্লাবিত অংশ পার হয়ে সদরে আসতে চাইছিলেন। তখন সেখানে থাকা একজন মোটরসাইকেলচালক পানিতে স্রোত বেশি থাকায় ওই নারীকে এদিকে আসতে নিষেধ করেন। কিন্তু তিনি এ কথা না শুনে শিশু দুজনকে নিয়ে আসতে গিয়ে পানির তোড়ে ভেসে যান। তাৎক্ষণিক একজন পানিতে নামলেও তাঁদের উদ্ধার করা যায়নি।
খবর পেয়ে ইউএনও এবং এক দল পুলিশ ঘটনাস্থলে যান। এর পর থেকে স্থানীয় লোকজন কয়েকটি নৌকা নিয়ে তাঁদের খোঁজ করছেন। কিন্তু রাত ১০টা পর্যন্ত তাঁদের সন্ধান মেলেনি।

ইউএনও মো. আবু তালেব বলেন, প্রত্যক্ষদর্শী ওই মোটরসাইকেল চালকের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তাও ছিলেন। তিনিও নিশ্চিত করেছেন ওই নারী ও শিশুদের পানিতে ভেসে যাওয়ার বিষয়টি। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। কিংবা তাঁরা কোথা থেকে কেন উপজেলা সদরে আসছিলেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top