|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সিলেট হবে তিলোত্তমা নগরী: নানক

আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সিলেট হবে তিলোত্তমা নগরী: নানক

প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩

লাতু ডেস্ক:: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২১ জুন সিলেটবাসীর ভাগ্য নির্ধারণ হবে। আমি সিলেটবাসীকে অনুরোধ জানাবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

তিনি বলেন, যে জলাবদ্ধতায় সিলেট মহানগরী দুমড়ে মুচড়ে পড়েছে, অল্প বৃষ্টিতে রাস্তায় রাস্তায় পানি জমে যায়, এটি হওয়ার কথা ছিলনা। আনোয়ারুজ্জামানকে আপনারা ভোট দিন। তাহলে জলাবদ্ধতা থেকে মুক্তির পাশাপাশি সিলেটকে তিনি একটি তিলোত্তমা নগরীতে পরিণত করবেন।

শুক্রবার বাদ জুমা সিলেট শহরতলীর হযরত শাহপরাণ (র.) মাজার এলাকায় নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।

এসময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের মহানায়ক। আনোয়ারুজ্জামান চৌধুরী তার বিশেষ স্নেহের পাত্র। প্রধানমন্ত্রী দেশের অন্যান্য অঞ্চলের মতো সিলেটের উন্নয়নের ব্যাপারেও আন্তরিক। তাই তিনি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু সিলেটবাসীর দুর্ভাগ্য, তার সদ্ব্যবহার হয়নি। তাই তিনি আনোয়ারুজ্জামান চৌধুরীকে পাঠিয়েছেন আপনাদের কাছে। তার মাধ্যমেই প্রধানমন্ত্রী সিলেট নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চান।

তিনি বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী একজন সৎ যোগ্য সৃজনশীল মানুষ। উন্নয়নের জন্য তিনি সঠিক ব্যক্তি। নৌকায় ভোট দিয়ে তাকে মেয়র বানালে অবশ্যই সিলেট মহানগরবাসীর দুঃখের অবসান হবে।

এসময় জাহাঙ্গীর কবির নানক স্থানীয় ব্যবসায়ী পথচারী ও বাসিন্দাদের সঙ্গে একান্তে আলাপকালে তাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পর্কে অবগত হন এবং আনোয়ারুজ্জামানের মতো যোগ্য মানুষ নির্বাচিত হলে এসব সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশ্বাস প্রদান করেন।

এর আগে তিনি হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বীর আলী, জগলু চৌধুরী, মোস্তাকুর রহমান মফুর, যুবলীগ নেতা কামরুল ইসলামসহ আরও নেতারা।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top