|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ: ৬০০ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ: ৬০০ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩

লাতু ডেস্ক:: সিলেট নগরীর পশ্চিম ও উত্তরাঞ্চলের ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন নিয়ে বুধবার ৪ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অনেকে আহত হন। এ ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ ব্যক্তিকে আসামি করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপির) জালালাবাদ থানায় মামলা হয়েছে। জালালাবাদ থানার এসআই রকিবুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম রুকন জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

বুধবার বিকেলে পানি নিষ্কাশন নিয়ে কুমারগাঁও-বাদাঘাট সড়কের পাশের মইয়ারচর, নয়া খুররমখলা, নাজিরেরগাঁওয়ের লোকদের সঙ্গে সোনাতলা গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০-৪০ জন লোক আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে ওই দিন দুপুরে স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতার প্রতিবাদ ও পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমারগাঁও-বাদাঘাট সড়কে চার লেনের সড়কের কাজ চলায় রাস্তার মাটি খুঁড়ে রাখা হয়েছে। সে কারণে চলাচলে ভোগান্তি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

গত মঙ্গলবার রাতে বৃষ্টির কারণে বুধবার সকালে ওই এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় পানি নিষ্কাশনের জন্য সওজের লোকজন রাস্তা কাটতে চাইলে বাধা দেন সোনাতলা গ্রামের বাসিন্দারা। ওই সময় তাঁদের সঙ্গে মইয়ারচর, নয়া খুররমখলা ও নাজিরেরগাঁওয়ের বাসিন্দাদের প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০-৩৫ জন আহত হন।

এসএসপির উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, সংঘর্ষকালে ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তাঁরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা হয়েছে। এতে সংঘর্ষে লিপ্ত হওয়া গ্রামগুলোর ৬০০ জনকে আসামি করা হয়েছে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top