বৃটেনের কার্ডিফের রাইট অনারেবল লর্ড মেয়র ড. বাবলিন মল্লিককে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩
বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী কার্ডিফ কাউন্টি কাউন্সিলের রাইট অনারেবল লর্ড মেয়র ড. বাবলিন মল্লিককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি দুপুরে কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার কমিটির পক্ষ থেকে মসজিদ সেন্টারের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে মসজিদ কমিটির চেয়ারম্যান আকতারুজ্জামান কোরেশি নিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস আই চৌধুরী বাবলুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে লর্ড মেয়র ড. বাবলিন বাবা প্রবাসের মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লর্ড মেয়র এর স্বামী অধ্যাপক মল্লিক মোসাদ্দেক আহমেদ, ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, কমিউনিটি সংগঠক কাজি মোহাম্মদ শাহজাহান, কমিউনিটি সংগঠক গোলাম মর্তুজা, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলস এর সেক্রেটারি রকিবুর রহমান, লায়েক আহমেদ চৌধুরী, রুহুল আলম, সেলিম চৌধুরী, মুহিত মিয়া, তামজিদ আহমদ ও ইসরা মাতেজাই প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইয়াসমিন খান, ও সহকারী ঈমাম মিফতাউর রহমান কামিল এবং দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব বিশিষ্ট মাওলানা কাজি ফয়জুর রহমান। কমিটির পক্ষ থেকে লর্ড মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান সেলিম চৌধুরী এবং শামিম চৌধুরী ।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা সদরের কচুয়া আদর্শ গ্রামের মেয়ে ও সুনামগঞ্জের জগন্নাথপুর সৈয়দপুর গ্রামের পুত্রবধু ড. বাবলিন মল্লিক ওয়েলসের রাজধানী কার্ডিফ সিটি কাউন্সিলের রাইট অনারেবল লর্ড মেয়য়ের দায়িত্ব নেন। তিনি বৃটেনের ওয়েলসের ইতিহাসে এই প্রথম দক্ষিণ এশিয়ার মধ্য থেকে মুসলিম নারী লর্ড মেয়র। যা বাঙালিদের জন্য আরেকটি সাফল্য অর্জনের মাধ্যমে নব ইতিহাস সৃষ্টি করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

