|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ফয়জুল করীমের ওপর হামলাকারীর ছবি ভাইরাল

ফয়জুল করীমের ওপর হামলাকারীর ছবি ভাইরাল

প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সকাল ১০টা থেকেই ছোটখাটো অপ্রীতিকর ঘটনায় নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হতে থাকে। বেলা যত গড়িয়েছে প্রচণ্ড গরমের সঙ্গে উত্তেজনার পারদ যেন উপরের দিকে উঠতে থাকে।

তবে পরিস্থিতির বিস্ফোরণ ঘটে যখন একটি কেন্দ্রে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটে। চেয়ার দিয়ে তাকে আঘাত করা হয়। ঘুষিও লাগে তার মুখে। ঘুষিতে তার নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মুহূর্তে চারদিকে সংবাদ ছড়িয়ে পড়ে। হাতপাখার কর্মীরা রাস্তায় বিক্ষোভ করতে থাকেন। আহত প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম ছুটে যান কমিশনার অফিসে। নগরীতে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা শুরু হয়।

কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এরপরই বরিশালের আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরতে শুরু করে। সঙ্গে মেঘের গর্জন। কিছু ভোটার ভোট কেন্দ্রের বাইরে থাকলেও তারা দৌড়ে আশ্রয় নেন নিরাপদ স্থানে। ফাঁকা হয়ে যায় কেন্দ্রগুলো। উত্তপ্ত নগরী কিছুটা শান্ত হয়।

তবে গুঞ্জন রয়েছে, ইসলামী আন্দোলন নগরীতে বড় ধরনের বিক্ষোভ করতে পারে। চরমোনাই থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বরিশালে ঢুকে পড়েছে। তারা যেসব স্থানে জড়ো হতে পারে সেসব স্থানে পুলিশ কঠোর নজরদারি শুরু করেছে। হাত পাখা প্রার্থীর ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর নির্বাচনী পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য এড. লস্কর নুরুল হক মানবজমিনকে জানান, এটি বিচ্ছিন্ন ঘটনা। ১২৬টি কেন্দ্রের মধ্যে ২/১টিতে অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের প্রার্থী দায়ী হতে পারে না। আমরা পুলিশকে বলে দিয়েছি, সঠিক তদন্ত করে দোষীকে শাস্তি দেয়ার জন্য।

এদিকে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। প্রার্থীর মিডিয়া সেল অবিলম্বে হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top