যুক্তরাজ্য সফরে সাংবাদিক ডা. ছাদিক আহমদ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মৌলভীবাজার জেলা সংবাদদাতা ,সাপ্তাহিক জনপ্রত্যাশা পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সাংবাদিক ডা. ছাদিক আহমদ এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এসেছেন। তিনি মৌলভীবাজার জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
সাংবাদিক ছাদিক আহমদ সুজন মৌলভীবাজার জেলা কমিটি ও গ্রেটার সিলেট কাউন্সিল মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সহ সভাপতি, মৌলভীবাজার সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক। ডা. ছাদিক আহমদের সাথে ০৭৪২৪৮৭৮৯৫১ এই ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

