|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি, সুনামগঞ্জে শোকের মাতম

সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি, সুনামগঞ্জে শোকের মাতম

প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩

দেশ ডেস্ক:: সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাড়ির কাজ করছিলেন সিরাজ নূর। বেলা ১১টার দিকে ছেলে সৌরভের এক সহকর্মীর ফোন আসে। ফোন ধরতেই বাকরুদ্ধ হয়ে যান তিনি। মাথায় যেনো আকাশ ভেঙে পড়ে। ফোন হাতে নিয়ে তার অসহায় অবস্থা দেখে পরিবারের অন্য সদস্যরাও বিপদের আঁচ করেন। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে সিরাজ নূর বললেন, ‘আমার ছেলে আর নেই।’

এরপর থেকে বাড়ির উঠানে ছেলের মরদেহের অপেক্ষায় একটানা বিলাপ করছিলেন তিনি। কেউই সামলাতে পারছিলেন না তাকে। বিকেলের দিকে গলার স্বর আর বের হচ্ছিল না তার। কেবলই বুক চাপড়াচ্ছিলেন। অবশেষে বিকেল ৫টার পর ছেলে সৌরভের মরদেহবাহী অ্যাম্বুলেন্স আসে। মরদেহ নামানোর পর পরম মমতায় তিনি দেখছিলেন ছেলের মুখ। এসময় উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।

এমন দৃশ্য শুধু ভাটিপাড়া গ্রামের সিরাজ নূরের পরিবারের নয়, সড়ক দুর্ঘটনায় নিহত সব পরিবারের। সুনামগঞ্জে মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় কেউ হারিয়েছেন স্বামী, কেউ হারিয়েছেন বাবা, কেউ বা হারিয়েছেন ছেলেকে। কে কাকে সান্ত্বনা দেবে, সবার চোখেই জল।

জানা যায়, সিরাজ নূরের ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে সৌরভ ছিল তৃতীয়। সংসারের হাল ধরতে মাস খানেক আগে ঢালাই শ্রমিকের কাজ নিয়ে সিলেটে যায় সে।

স্থানীয় ইউপি সদস্য সামিন নূর বলেন, সৌরভ ও তার ভাইয়েরা কৃষিকাজ এবং হাঁস পালন করে পরিবার চালাত। তবে, শুধু কৃষিকাজ করে পরিবারের খোরাকি না হওয়ায় সিলেটে গিয়ে শ্রমিকের কাজ করার সিদ্ধান্ত নেয়। প্রায় মাস খানেক হলো সে সিলেটে গেছে।

সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী মিফতাহ বলেন, ভাড়া বাঁচাতে নির্মাণ শ্রমিকদের নেওয়া হয় পিকআপে। জনপ্রতি এক হাজার টাকা বাঁচাতে মৃত্যুমুখে তুলে দেওয়া হয় তাদের। এই ঘটনায় আমি মানসিকভাবে মর্মাহত। নিহতদের মধ্যে অধিকাংশ সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন। এখন তাদের ছেলেমেয়ের কী হবে। আমি সরকারসহ সকলকে পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি বললেন, ভবিষ্যতে যাতে এ ধরণের দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনকে দৃষ্টি দিতে হবে। এছাড়াও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

চেয়ারম্যান বদরুল আলম চৌধুরী মিফতাহ বলেন, মরদেহ বহনের জন্য সরকার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে। এছাড়াও ঘটনার পরপরই সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২০ হাজার টাকা, আহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছেন।

এর আগে বুধবার সকাল ছয়টার দিকে সিলেটের নাজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ১১ জন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top