|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রিটিশ এয়ারওয়েজকে ১১ লাখ ডলার জরিমানা

ব্রিটিশ এয়ারওয়েজকে ১১ লাখ ডলার জরিমানা


প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যর সবচেয়ে বড় এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজকে ১১ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারি চলাকালীন বাতিল হওয়া ফ্লাইটের অর্থ যাত্রীদের সময়মতো ফেরত দিতে ব্যর্থ হওয়ায় মার্কিন সরকারের এই জরিমানার মুখে পড়েছে আকাশপথে সেবাদানকারী এই সংস্থাটি।

শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি চলাকালীন বাতিল হওয়া ফ্লাইটের অর্থ যাত্রীদের ফেরত না দেওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজকে ১১ লাখ ডলার জরিমানা করেছে মার্কিন সরকার। ইউএস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বলেছে, এয়ারলাইনটি বাতিল হওয়া বা পুনঃনির্ধারিত ফ্লাইটের অর্থ ‘যাত্রীদের সময়মতো ফেরত’ দেয়নি।

মার্কিন পরিবহন দপ্তর আরও বলেছে, ব্রিটিশ এই এয়ারলাইন সম্পর্কে ১২০০ টিরও বেশি অভিযোগ পেয়েছে তারা। তবে ব্রিটিশ এয়ারওয়েজ এসব অভিযোগ প্রত্যাখান করে বলেছে, তারা ‘সব সময়ে আইনগত ভাবেই কাজ করেছে’।

মার্কিন পরিবহন বিভাগের মতে, ২০২০ সালের মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে গ্রাহকদের ফোনে তাদের সাথে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। ফ্লাইট বাতিল বা উল্লেখযোগ্যভাবে সময়সূচী পরিবর্তন করা ফ্লাইটগুলোর অর্থ ফেরত দেওয়ার মতো বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।

পরিবহন বিভাগ বলছে, এমন নির্দেশনার পরও, গ্রাহকরা এই সময়ের মধ্যে বেশ কয়েক মাস ধরে কল করার চেষ্টা করলেও গ্রাহক পরিষেবা এজেন্টদের সাথে কথা বলতে পারেনি। কারণ ব্রিটিশ এয়ারওয়েজ তার গ্রাহক পরিষেবার ফোন লাইনগুলোর কার্যকারিতা বজায় রাখতে ব্যর্থ হয়েছিল।

বিভাগটি বলেছে, ‘আর এই সময়ের মধ্যে ব্রিটিশ এই এয়ারলাইনের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ ফেরতের অনুরোধ জমা দেওয়ার কোনও উপায়ও ছিল না।’

এটি আরও বলেছে, ২০২০ সালের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে বিভ্রান্তিকর তথ্য গ্রাহকদেরকে সমস্যার মুখে ফেলেছিল। এছাড়া মার্কিন পরিবহন বিভাগ ১২০০ অভিযোগ পাওয়ার পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজ নিজেও তার গ্রাহকদের কাছ থেকে সরাসরি আরও হাজার হাজার অভিযোগ এবং অর্থ ফেরতের অনুরোধ পেয়েছে।

পরিবহন বিভাগটি বলেছে, ‘প্রয়োজনীয় অর্থ ফেরত পেতে এসব ব্যর্থতা হাজার হাজার গ্রাহকের কাছে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এবং বিলম্বের কারণ হয়’। আর তাই এই জরিমানা ‘ভবিষ্যতে একই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবন্ধক’ হিসেবে কাজ করবে।

এদিকে ব্রিটিশ এই এয়ারলাইনটি বলেছে: ‘আমরা অত্যন্ত দুঃখিত যে, করোনা মহামারি মধ্যে আমরা দুর্ভাগ্যবশত হাজার হাজার ফ্লাইট বাতিল করতে এবং সরকারি বিধিনিষেধের কারণে কিছু কল সেন্টার বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। আর এ কারণে আমাদের গ্রাহকরা গ্রাহক পরিষেবা দলের সঙ্গে যোগাযোগের জন্য অপেক্ষাকৃত কিছুটা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন।’

সংস্থাটি আরও বলেছে, ‘ওই সময়ের মধ্যে আমরা সবসময়ই আইনানুগভাবে কাজ করেছি এবং গ্রাহকদের বিভিন্ন তারিখে ভ্রমণ টিকিট পুনরায় বুক করার সুযোগ প্রদান করেছি, অথবা তাদের ফ্লাইট বাতিল হয়ে গেলে অর্থ ফেরত নেওয়ার সুযোগও রাখা হয়েছিল।’

ব্রিটিশ এয়ারওয়েজের দাবি, ‘করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা ৫০ লাখেরও বেশি রিফান্ড সম্পন্ন করেছি।’

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top