|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সিলেট সিটি নির্বাচন: ভোটের মাঠে নামছে লন্ডনপ্রবাসীরা

সিলেট সিটি নির্বাচন: ভোটের মাঠে নামছে লন্ডনপ্রবাসীরা

প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩

সিলেট বিমানবন্দরে লন্ডনপ্রবাসীদের স্বাগত জানান জেলা আ.লীগের নেতারা।

দেশ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর ভোটের প্রচারে মাঠে নামছে দুই শতাধিক লন্ডনপ্রবাসী। গত ০১ জুন বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে প্রবাসীদের একটি দল সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান-সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীর দার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ।

প্রতিনিধি দলে আছেন-যুবলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় সদস্য ফখরুল ইসলাম মধু ও তার সহধর্মিণী মিসেস সালেহা ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি সাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারজন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম ও যুবলীগ নেতা মুতছির চৌধুরী জনি প্রমুখ।

এ সময় যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার সহকর্মীদের নিয়ে দেশে এসেছি। আমার স্বজন, বন্ধু আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য। তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ। আমরা তাঁর বিজয়ের মাধ্যমে প্রবাসীদের বিজয় দেখতে চাই। আমি আশা করি, সিলেটবাসী আগামী সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন। আমরা সেই বিজয়ের প্রত্যাশী।

যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান বলেন, যুক্তরাজ্য প্রবাসীসহ পুরো ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক প্রবাসী দেশে এসেছি এবং আরও অনেকেই আসছেন। বিশেষ করে আনোয়ারুজ্জামানের ভালোবাসার প্রতিদান দিতে প্রবাসীরা দেশে আসছেন।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ অবদান রেখেছেন। এ ছাড়া ইউরোপের কমিউনিটিতে কাজ করার সুবাদে প্রবাসীদের কল্যাণে তার বিশেষ অবদান রয়েছে। ফলে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top