রেডব্রিজের ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধ না করার আহ্বান
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩
রেডব্রিজ ক্যাম্পেইন কমিটি রেডব্রিজের একমাত্র ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধ না করার জন্য রেডব্রিজ কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে। গত ২৬ মে শুক্রবার বিকেলে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। প্রতিবাদ সমাবেশে রেডব্রিজের বিপুল সংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তরুণদের সৃজনশীল কর্মকান্ডের জন্য সুপরিচিত রেডব্রিজের একমাত্র ওয়ানস্টেড যুব কেন্দ্রটি স¤প্রতি রেডব্রিজ কাউন্সিল বন্ধ করার ঘোষণা দেয়। প্রচার কমিটি প্রতিবাদ সমাবেশ থেকে ওয়ানস্টেড কেন্দ্রটি বন্ধ না করা সংক্রান্ত স্থানীয় বাসিন্দদের দাবির প্রতি স্থানীয় এমপি জন ক্রেয়ারের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
এর আগে জন ক্রেয়ার এমপি রেডব্রিজবাসীদের প্রতিশ্রæতি দিয়ে বলেছিলেন যে, তিনি অধিকতর তদন্ত এবং জরিপ প্রতিবেদনের জন্য কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করবেন এবং বাসিন্দাদের পক্ষে লবিং করবেন।
প্রতিবাদ সমাবেশ থেকে ক্যাম্পেইন কমিটি কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামী ১০ই জুন রেডব্রিজ টাউন হলের সামনে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। উক্ত প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার জন্য রেডব্রিজের বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রতিবাদ সমাবেশে রেডব্রিজ লিবারেল ডেমোর্ক্যাটদের পক্ষে প্রতিনিধিত্ব করেন স্থানীয় শাখার ইসি সদস্য মোহাম্মদ অহিদ উদ্দিন, অ্যাশবার্ন হোল্ডার ও হেদার লিডল। সংবাদ বিজ্ঞপ্তি

