|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আবুধাবিতে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু

আবুধাবিতে আগুনে পুড়ে চার বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩

দেশ ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন নোয়াখালীর এবং একজন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা।

নোয়াখালীর তিন জনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আর্তনাদ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে আবুধাবির শারজাহের সানাইয়াতে ইউসুফ ফার্নিচারের দোকানে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কারখানার মালিক নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তারাবাড়িয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. ইউসুফ মিয়া (৪৫), একই গ্রামের মীর হোসেনের ছেলে তারেক হোসেন বাদল (৪২) ও আবদুল ওহাবের ছেলে মো. রাসেল (২৬)। নিহত অপরজনের বাড়ি নাঙ্গলকোট উপজেলায়। তার নাম মো. সুমন।

তারাবাড়িয়া গ্রামের তিন জনের বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। তাদের সান্ত্বনা দিতে গিয়ে কাঁদছেন প্রতিবেশীরাও। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অসহায় এসব পরিবারের সদস্যরা।

নিহত ইউসুফের ছোট ভাই পল্লিচিকিৎসক গোলাম রসুল বলেন, ‘আমার বড় ভাই ২৫ বছর ধরে আমিরাতে আছেন। শারজাহ শহরে ছিল তার কারখানা। কীভাবে আগুন লেগেছে সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানতে পারিনি। অগ্নিকাণ্ডের পর ওই দেশে থাকা আত্মীয়স্বজন দুপুরে মুঠোফোনে কল করে বিষয়টি গ্রামের বাড়িতে জানান। ভাইসহ চার জনের মৃত্যু হয়েছে’।

রাসেলের মা শরীফা বেগম বলেন, ‘দুই ভাই ও দুই বোনের মধ্যে রাসেল ছিল দ্বিতীয়। তার দেড় বছরের একটি কন্যাসন্তান থাকলেও দীর্ঘদিন ধরে অসুস্থ। জীবিকার তাগিদে ছয়-সাত লাখ ধারদেনা করে ২০২২ সালে আবুধাবিতে যায় রাসেল। একই এলাকার আরও কয়েকজন থাকায় ওই সোফা কারখানায় চাকরি নিয়েছিল। প্রতিদিনের মতো সোমবার রাত ১টার দিকে স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে মোবাইলে কথা বলেছিল। পরদিন ডিউটি আছে তাই দ্রুত ঘুমিয়ে পড়ার কথা বলে মোবাইলের সংযোগ কেটে বিদায় নেয়। মঙ্গলবার দুপুরে আবুধাবিতে থাকা লোকজনের মাধ্যমে জানতে পারি, ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রাসেল মারা গেছে।’

‘ছেলেকে বিদেশ পাঠাতে যে পরিমাণ ধারদেনা হয়েছে, তা আজও পরিশোধ করতে পারিনি। কীভাবে পরিশোধ করবো, আর কীভাবে সংসার চলবে’ এসব কথা বলে কান্নায় ভেঙে পড়েন শরীফা।

ইউছুফ মিয়ার বড় ছেলে মহিনুল ইসলাম মিলন বলেন, ‘২৫ বছর আগে জীবিকার সন্ধানে আবুধাবি গিয়েছিলেন বাবা। এরপর থেকে সোফা কারখানায় চাকরি করতেন। সবশেষ পাঁচ বছর আগে দেশে আসার পর ছুটি শেষে ফিরে যান। গত এক বছর আগে মালিকের কাছ থেকে কারখানাটি কিনে নিজ দেশের শ্রমিক দিয়ে পরিচালনা করে আসছিলেন। এই দুর্ঘটনা আমাদের পরিবারকে নিঃস্ব করে দিলো।’

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে তারেককে হারিয়ে বাকরুদ্ধ বাবা মীর হোসেন। চার ছেলের মধ্যে দুই জন শারীরিক প্রতিবন্ধী। এরই মধ্যে চলে গেলেন বাদল।

মীর হোসেন বলেন, ‘কয়েক বছর ওমান থাকার পর ভিসা নিয়ে সমস্যা হওয়ায় গত বছর দেশে ফিরে আসে বাদল। তার তিন ছেলে। আট মাস আগে এক আত্মীয়ের সহযোগিতায় আবুধাবিতে গিয়ে ইউছুফের সোফা কারখানায় চাকরি নেয়। দুই ছেলে প্রতিবন্ধী হওয়ায় আমার সংসার চালানোর দায়িত্ব তার কাঁধে ছিল। বাদল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পরিবারের সব শেষ হয়ে গেছে।’

ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। ঢাকায় থাকায় নিহতদের বাড়িতে যাওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের নিহতদের বাড়িতে পাঠিয়ে খোঁজখবর নেবো। কীভাবে নিহতদের লাশ দেশে আনা যায়, সে ব্যবস্থা গ্রহণ করবো।’

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top