লন্ডনে আইডিয়াল গ্রীন সিলেট’র চারা বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩
লন্ডনে আইডিয়াল গ্রীন সিলেট গত বছরের মতো এবারও বিনামূল্যে সবজি, ফল ও ফুলের চারা বিতরণ করেছে। গত ১৬ মে মঙ্গলবার বিকেল ৪টায় জাফর আহমদ ছাদিক এই চারাগুলো বিতরণ করেছেন।
এসময় কমিউনিটি নেতা এম রব, সাংবাদিক আমিনুর চৌধুরী, আনা মিয়া, আখলাকুর রহমান, জুবের লস্কর, ফারুক আহমদ, সামছুল ইসলাম, জাকারিয়া খান, আখতারুজামান, আব্দুল মুকিত, সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান, আব্দুর রহমান, ইলিয়াস মিয়া, ওবায়দুর রহমান চৌধুরী, ফখরুল ইসলাম, হাফেজ বাবুল মিয়া ও সিহাব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। চারা বিতরণ শেষে মুফতি আব্দুল ওয়াদুদ দোয়া করেন।
জাফর আহমদ ছাদিক জানান, তিনি প্রতি বছর এধরনের সবজির চারা বিনামূল্যে বিতরণ করবেন। এতে কমিউনিটির মানুষদের বাগান করতে উৎসাহিত হবেন। তিনি ১৭০ জাতের সবজি ও ফুলের চারা বিতরণ করেছেন।
এর আগেরবার জাফর আহমদ ছাদিক বিভিন্ন ধরনের সবজি, ফল ও ফুলের চারা বড় করে মাইলেন্ড পার্কে বিনামূল্যে বিতরণ করেছেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলার আয়াছ মিয়া ও কমিউনিটি নেতারা। সংবাদ বিজ্ঞপ্তি

