আল ফালাহ ইনভেস্টমেন্ট লিমিটেড’র উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩
শতভাগ হালাল উপায়ে ব্যবসা করার পরিকল্পনা নিয়ে কয়েকজন ব্রিটিশ-বাংলাদেশী মিলে ২০১৫ সালে আল ফালাহ ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
গত ২১ মে রোববার নর্থাম্পটনে আল ফালাহ মিউজ উদ্বোধন করেন নর্থাম্পটনের বিদায়ী মেয়র-কাউন্সিলর ডেনিস মেড়েডিত। উদ্বোধন শেষে মেয়র আলফালাহ মিউজ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আল ফালাহ ইনভেস্টমেন্টর সেক্রেটারী সলিসিটর জাবির মিয়া জেপির উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাইন্যান্সিয়াল ডিরেক্টর সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, কাউন্সিলর এনামুল হক, করবী মুসলিম কমিউনিটির চেয়ারম্যান ইউসুফ চৌধুরী, মিজান চৌধুরী, আনোয়ার আলী, বোরহান উদ্দিন, জুয়েল মিয়া প্রমুখ। পরে মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি

