নবনির্বাচত কাউন্সিলর হাবিবুর রহমানকে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩
যুক্তরাজ্যে গত ৪ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে সাউথ কেস্টেভেন ডিস্ট্রিক কাউন্সিলে বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের উপদেষ্টা হাবিবুর রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এই সংবর্ধনার আয়োজন করে।
গত ২৪ মে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইলিয়াছ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা দেন সংগঠেনের সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সহসভাপতি হাসান পারভেজ রাসেল এবং সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি নবনির্বাচিত কাউন্সিলার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলার সাফি আহমেদ, কাউন্সিলার কামরুল ইসলাম মুন্না, কাউন্সিলার আহমেদুল কবির, বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমেদ, লিবডেম এর ভাইস চেয়ার কামাল উদ্দিন, সাবেক কাউন্সিলার মাহবুবুল আলম মামুন, সাবেক কাউন্সিলার আতা রহমান, সাবেক কাউন্সিলার আমিনুর খাঁন, ব্যবসায়ী ও সমাজ সেবক আহমেদ হোসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাব উদ্দীন, উপদেষ্টা আবু রহমান, উপদেষ্টা এমরান আহমদ পান্না, উপদেষ্টা শাহাব উদ্দিন আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম উদ্দিন, ব্যারিস্টার আব্দুল জব্বার, কাজল সরকার, সোহরাব হোসেন, আব্দুস সুক্কুর, ইউসুফ জাকারিয়া খাঁন, ইউনুস মিয়া, আব্দুস সামাদ রাজু, আব্দুল মানিক, সালাহ উদ্দিন এনাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা সমাজসেবায় হাবিবুর রহমানের অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন, নীরবে নিভৃতে মানবিক কাজ করে যাওয়া মানুষগুলো তাদের কর্মের মূল্যায়ন সমাজে সমাদৃত। হাবিব একজন নিভৃতচারী সমাজসেবক, তাঁর এই বিজয়ে বড়লেখাবাসীসহ বাংলাদেশী কমিউনিটি গর্বিত ও আনন্দিত।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব রহমান বলেন, তাঁর নির্বাচনী এলাকাসহ কমিউনিটির উন্নয়নের পাশাপাশি তিনি বড়লেখা ফ্রেন্ডস ক্লাবের সাথে নিরলসভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাতের ডিনার ও মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

