|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জনসনের বিরুদ্ধে মদ-পার্টির নতুন অভিযোগ, পুলিশি তদন্ত শুরু

জনসনের বিরুদ্ধে মদ-পার্টির নতুন অভিযোগ, পুলিশি তদন্ত শুরু


প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩

দেশ ডেস্ক:: যুক্তরাজ্যের সাবেক প্রধামন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রাক্তন শীর্ষনেতা বরিস জনসনের বিরুদ্ধে করোনাবিধি লঙ্ঘণের নতুন অভিযোগ এসেছে। ইতোমধ্যে দেশটির মন্ত্রিসভার নির্দেশ অনুসারে সেই অভিযোগের তদন্তেও শুরু করেছে দেশটির পুলিশ।

মঙ্গলবার প্রথম এই সংবাদটি প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক দৈনিক টাইমস। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে যুক্তরাজ্যে করোনাজনিত লকডাউন চলার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের পাশাপাশি ইংল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা টেমস ভ্যালির একটি গ্রামীণ এলাকার বিলাসবহুল প্রাসাদে একাধিকবার মদ-পার্টির আয়োজনের অভিযোগ এসেছে বরিস জনসনের বিরুদ্ধে।

ব্রিটেনের প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় বাসভবন লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে অবস্থিত। এটি ছাড়াও ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রীর কয়েকটি বাসভবন আছে। সাধারণভাবে সেগুলোর নাম ‘চেকার কোর্ট’ বা সংক্ষেপে ‘চেকার’। কেন্দ্রীয় বাসভবনের মত চেকারগুলোর ব্যয়ও নির্বাহ করে যুক্তরাজ্যের সরকার।

টেমস ভ্যালির যে প্রাসাদটিতে লকডাউন চলাকালে কয়েকবার পার্টি আয়োজনের অভিযোগ উঠেছে জনসনের বিরুদ্ধে— সেটিও একটি চেকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনিক কার্যবিবরণীর তালিকা মিনিস্ট্রিয়াল ডায়েরির বরাত দিয়ে টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন চলাকালে কয়েকবার টেমস ভ্যালির সেই চেকারে মদ-পার্টির আয়োজন করেছেন বরিস জনসন।

সম্প্রতি ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগটি আসার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তা তোলা হয়েছে এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী লন্ডন ও টেমস ভ্যালি পুলিশকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও টাইমসে নিশ্চিত করেছে মন্ত্রিসভার একটি সূত্র।

এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে লন্ডন ও টেমস ভ্যালি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে টাইমস। উভয় এলাকার পুলিশ কর্মকর্তারা বিষয়টি স্বীকার করে বলেছেন, অভিযোগের সংঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য বর্তমানে যাচাই করছেন তারা।

২০২০ সালের ১১ মার্চ জাতিসংঘভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করার পর বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যেও দীর্ঘমেয়াদে একটানা লকডাউন জারি করে দেশটির সরকার। ওই সময় দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বার প্রভৃতি বন্ধ রাখাসহ সামাজিক মেলামেশায় কঠোরভাবে নিষেধ ছিল এবং লকডাউনের বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল এ সম্পর্কিত সরকারি আদেশে।

কিন্তু ২০২১ সালের শেষের দিকে অভিযোগ ওঠে— লকডাউনের ওই সময় লন্ডনে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে একাধিকবার নিজের বন্ধু ও শুভানুধ্যায়ীসহ মদ-পার্টি উপভোগ করেছেন। পুলিশি তদন্তে এই অভিযোগের সত্যতা মেলার পর এটি পরিচিতি পায় ‘পার্টি গেট কেলেঙ্কারি’ নামে এবং এই কেলেঙ্কারির জেরে ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ৫৮ বছর বয়সী বরিস জনসন।

যুক্তরাজ্যের ইতিহাসে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী— যার বিরুদ্ধে রাষ্ট্রীয় বিধি লঙ্ঘণের অভিযোগ উঠেছে এবং তার জেরে ক্ষমতাচ্যুত হতে হয়েছে।

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top