লন্ডনে জমিয়ত নেতা মাওলানা বদর উদ্দিন আজমল এমপির সঙ্গে উলামায়ে কেরামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৩
ভারতে দারুল উলুম দেওবন্দের শুরা মেম্বার ও জমিয়তে উলামা আসাম প্রদেশের প্রেসিডেন্ট মাওলানা বদর উদ্দিন আজমল এমপির সঙ্গে উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন।
গত ২০ মে শনিবার দুপুরে লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের সেমিনার হল মিলনায়তনে এই সভা হয়েছে। কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান মাওলানা হাফিজ শামসুল হকের সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মাওলানা রেজা বিন সাদিক।
সভার অতিথি মাওলানা বদর উদ্দিন আজমল এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অপূর্ব একটি নাতে রাসূল পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।
এ সময় মাওলানা বদর উদ্দিন আজমল এর বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এবং অসাধারণ জনসেবমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন সভার সভাপতি মাওলানা হাফিজ শামছুল হক।
প্রধান অতিথির সামনে উপস্থিত উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের পরিচয় তুলে ধরেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাংগঠনিক স¤পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ। সভায় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সৈয়দ আশরাফ আলী, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা মাহবুব তালুকদার, মাওলানা শাহ নূর মিয়া, মুফতি ছালেহ আহমদ, মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা জসীম উদ্দীন, মাওলানা নাজমুল হাসান ও আলহাজ্ব ইউনুস আলী।
সভায় আজমল ফাউন্ডেশন এর একটি বহুল কার্যক্রম সম্বলিত দীর্ঘ ডকুমেন্টারি উপস্থিত সকলের সামনে পেশ করা হয়। এ সময় ইউকে জমিয়তের পক্ষ থেকে লন্ডনে জমিয়তের শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারক এর কপি অতিথির হাতে হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, মাওলানা বদর উদ্দিন আজমল এমপি ও তাঁর ছেলে মুফতি আবদুর রহমান এমএলএ ইংল্যান্ডের সংক্ষিপ্ত সফরে এসেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

