নবনির্বাচিত কাউন্সিলর হাবিব রহমানকে বড়লেখা ফাউন্ডেশন ইউকের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৩
লন্ডনে নবনির্বাচিত কাউন্সিলর মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা এলাকার কৃতি সন্তান, বোম্বে কটেজ রেস্টুরেন্ট এর সত্বাধিকারী, বিশিষ্ট ব্যবাসায়ী হাবিব রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ।
গত ০৭ মে রোববার সন্ধ্যায় তাঁর সাথে সৌজন্য সাক্ষাতকালে বড়লেখা ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর আতা রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান জামাল উদ্দিন, সভাপতি শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও কাউন্সিলর হাবিব রহমানের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে হাবিব রহমান তাঁর নিজ এলাকায় বৃটেনের মূলধারার রাজনৈতিক সংগঠন লিবারেল ডেমোক্রেট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। হাবিব রহমানকে কমিউনিটির বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

