টাওয়ার হ্যামলেটস ট্রান্সপোর্ট সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলামকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৩
লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর কর্মকর্তা নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সম্প্রতি সিনিয়র স্টাফ ক্রিস্টিন লং এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটেস কাউন্সিলের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এর টবিলেন কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অন্যান্য সকল স্টাফরা।
সিনিয়র স্টাফ ক্রিস্টিন লং এর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার দীর্ঘ দিনের কাজের সহকর্মী মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাছুম আহমেদ, আবুল কাশেম মোহাম্মদ হুমায়ুন কবির, আবুল কাশেম, সামানতা, সাম, মেলভিন, ম্যান্ডি, খালেদ, হাসিনা ইসলাম, রেজওয়ানা বক্স, ফাতেহা বেগম প্রমুখ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নজরুলের ভূয়সী প্রশংসা করে তার সহকর্মীরা বলেন, তিনি দীর্ঘ দিন সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তার কাজের দক্ষতার কারণেই অন্য ডিপার্টমেন্টে পদোন্নতি পেয়ে চলে যাচ্ছেন। তার আচার ব্যবহারে সকলেই মুগ্ধ। তিনি সর্বদা সহকর্মীদের অগ্রাধিকার দিয়েছেন। তার সমর্থন এবং মধুর স্মৃতির সহকর্মীরা হৃদয়ে ধারণ করবেন। তাঁর কাজের সফলতার জন্য তাকে আজ এই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে।
সংবর্ধিত অতিথি নজরুল ইসলাম ভারাক্রান্ত মনে বলেন, আপনাদের সহায়ক এবং বন্ধুত্বপূর্ণ সিনিয়র এবং জুনিয়রকে ছেড়ে যাওয়ার সময় এটি আমার হৃদয় ভেঙেছে। আমি আপনাদের সবার সাথে কাজ করে উপভোগ করেছি। আমি সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সংবাদ বিজ্ঞপ্তি

