‘আওয়ামী লীগ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে’
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৩
লন্ডন মহানগর বিএনপির নেতা-কর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল বুধবার ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন মহানগর বিএনপির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডন মহানগর বিএনপির সহসভাপতি কদর উদ্দিন, সহসভাপতি এম এ তাহের, সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ, যুগ্ম সম্পাদক রোমান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সহসাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ, সহ যুব বিষয়ক সম্পাদক জমির আলী, সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ. শিল্প বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন. বাণিজ্য বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম. লন্ডন মহানগর বি এন পির নেতা আমির হোসেন. শেরওয়ান আলী. মো পারভেজ মিয়া সুজা. মেহেদী হাসান ফাহিম,জাফরুল করিম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার এখন পতনের সন্নিকটে। সরকারেরর পায়ের নিচে এখন মাটি নেই। তাই মিডনাইট সরকারের প্রধানমন্ত্রী শেষ ব্যর্থ প্রচেষ্টা হিসাবে বিরাট বহর নিয়ে জনগণের ট্যাক্স এর টাকা খরচ করে বিভিন্ন দেশ সফর করে তার সমর্থন আদায়ের ব্যর্থ প্রচেষ্টা করছেন। আমরা পরিষ্কার ভাষায় এই মিডনাইট সরকারকে জানিয়ে দিতে চাই আর কোনো টানবাহালা করে গদি রক্ষা করা যাবে না। দেশের জনগণ আজ জেগে উঠেছে। সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। তাই যখনই আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নির্দেশে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের এই পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের তাদের সরকার প্রতিষ্ঠা করবে। আর সেই সরকারি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন আগমন উপলক্ষে লন্ডন মহানগর বিএনপির সকল নেতৃবৃন্দ আগামী ৪ মে বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির ডেমন্সট্রেশন সফল করার জন্য আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

