সিলেট সিটি নির্বাচনে প্রবাসীদের প্রতিনিধি হিশেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করার আহবান
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩
দেশ ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৩ : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুক্তরাজ্য প্রবাসীদের প্রতিনিধি মেয়র প্রার্থী আনোয়ারুজামান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ২৮ এপ্রিল শুক্রবার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে আনোয়ারুজামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগ নেতা সেলিম খান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সেক্রেটারি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আওয়ামীলীগ নেতা দেওয়ান গৌস সুলতান, শিক্ষক আবু হোসেন, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ । সংবাদ সম্মেলন আয়োজনে সার্বিক তত্তাবধানে ছিলেন যুবলীগ নেতা জামাল খান।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, আপনারা নিশ্চয় ইতিমধ্যে অবগত হয়েছেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিলেতের সামাজিক ও রাজনৈতিক আন্দোলন সংগ্রামের তরুণ ও যুব সমাজের অন্যতম সক্রিয় সংগঠক আনোয়ারুজ্জামান চৌধুরী।
একজন প্রগতিশীল, মুক্ত ও মননশীল চিন্তার মানুষ আনোয়ারুজামান চৌধুরী বরাবরই গণ মাধ্যমের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন । সাংবাদিকদের সমর্থন ও সহযোগিতা তাকে রাজনীতি, সমাজ ও মানবিক মর্যাদাসম্পন্ন কাজে এগিয়ে যেতে উৎসাহিত করেছে ৷
আমরা বিশ্বাস করি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারনে ব্যক্তি আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বমহলে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন ।
একজন পরীক্ষিত রাজনীতিবিদ এবং সমাজ ও দেশের উন্নয়নের ব্রত নিয়ে কাজ করা মানুষটির মাধ্যমে আমরা প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হয়েছি ৷ আমাদের প্রবাসীদের মৌলিক দাবী দাওয়া আদায়ে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করা সময়ের দাবী ।
তাই আমরা বিলেতে বসবাসরত সর্বস্তরের প্রবাসী তথা সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে নির্বাচিত করতে সাহায্য সহযোগিতা প্রত্যাশা করছি ৷
আপনাদের সহযোগিতায় আনোয়ারুজ্জামান চৌধুরী স্মার্ট, পরিকল্পিত, আধুনিক নগরী গঠনে সচেষ্ট হবেন বলে আমরা প্রত্যাশা করি ৷ আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে তিনি সিলেট সিটি কর্পোরেশনের জনগনের এবং প্রবাসীদের প্রতিনিধি নির্বাচিত হবেন ।
সংবাদ সম্মেলনে টেলিফোনে বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান চৌধুরী । তিনি বলেন, নির্বাচিত হলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন । বিশেষ করে সিলেট শহরে একটি ভুমি খেকোচক্র অনেক প্রবাসীর জায়গা-জমি দোকান কোঠা দখল করে রেখেছে- তা দখলমুক্ত করতে চেষ্টা চালাবেন।

