সাতক্ষীরায় আমেনা-রজব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফুডস প্যাকেট
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
আমেনা-রজব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পাইকাড়া গ্রামের গরীব অসহায় রোজাদারদের মধ্যে ফুডস প্যাকেট বিতরণ করা হয়েছে। গত ১৬ এপ্রিল সোমবার ফুডস প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আমেনা-রজব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর তত্তাবধায়ক সাংবাদিক আফছার উদ্দীন এবং প্রধান উপদেষ্টা লেখক,সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, আমেনা-রজব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত পরিচালক শেখ মোনাজাত হোসেন, আজিজুল বারি খোকা, আব্দুর রশিদ, আব্দুল হাকিম টাপালী, শাহাদাত হোসেন পাড়, মেম্বার আব্দুল কাদের, মাওলানা মহিউদ্দিন, প্রফেসর রবিউল ইসলাম, মোনাজাত সানা, জহুর সানা, শামসুদ্দিন, মহতব আলী, বাকি বিল্লাহ, নূর জামান, আহমদ মোড়ল, আমজাদ শেখ, শাহাজাহান মিয়া, ওয়াজেদ মুন্সি প্রমুখ।
ফুডস প্যাকেট বিতরণে যেসব লন্ডন প্রবাসীরা সাহায্যে-সহযোগিতা করেছেন, তাদের দুনিয়া এবং আখেরাতের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফুডস প্যাকেট পেয়ে স্থানীয় মানুষজন খুবই খুশি হয়েছেন। বঙ্গোপসাগর ও সুন্দরবনের গাঘেঁষা উপক‚লীয় এই এলাকার অসহায় গরীব মানুষ এই ধরনের আরও সাহায্যের আবেদন জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

