লন্ডনে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
বৃটেন প্রবাসীদের নিয়ে ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিলেতের ঐতিহ্যবাহী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের ইলফোর্ডের একটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। বিলেতে বসবাসকারী বিপুল সংখ্যক ব্রাহ্মণবাড়িয়াবাসীর অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলটি প্রবাসী ব্রাহ্মণবড়িয়াবাসীদের এক মিলন মেলায় পরিণত হয়।
ইফতারের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বশির আহমদ খান। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাকিরুল ইসলামের তত্তাবধায়নে ও সাংগঠনিক সম্পাদক আল আমিন ভুঁইয়ার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট আ ফ মেসবাহ উদ্দিন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খুররম মতিন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হামিদুল হক, সহ-সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি জাকির রউফ, সহ-সভাপতি কাজী সামিম আক্তার প্রমুখ।
দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য কামরুজ্জামান। সম্প্রতি সমিতির সাবেক সহ-সভাপতি ফায়জুন নাহারের অকাল মৃত্যুতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। ইফতার শেষে সমিতির সভাপতি বশির খান সকলের উপস্থিতি ও সহযোগিতার ধন্যবাদ জানান এবং আগামী ইফতার মাহফিলসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলমান থাকবে বলে ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তি

