ইউকে হোম মিনিস্টার ফর সিকিউরিটির মাদ্রাসা পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
ইউকের হোম অফিস মিনিষ্টার ফর সিকিউরিটি মি: টম টুগেন্ডহাট নর্থ লন্ডনের ডালস্টনস্থ মারকাজুল উলুম লন্ডন মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করেছেন। গত সোমবার ১৭ই এপ্রিল সন্ধ্যা ৭টায় তিনি পরিদর্শনে আসেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিনিস্টার ফর সিকিউরিটি টমকে স্বাগত জানান মারকাজুল উলুম লন্ডনের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ডক্টর মাওলানা শুয়াইব আহমদ।
মি. টমের এই আনুষ্ঠানিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ও ইচ্ছা ছিলো কিভাবে পবিত্র রমজান মাসে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মুসলিম সমাজের ধর্মীয় রীতি ও ঐতিহ্য বজায় রেখে ইফতার পরিবেশন করা হয় এবং ইফতার মাহফিলের আয়োজন কীভাবে অতি আনন্দঘন মূহুর্তে পরিবেশিত হয় তা অনুধাবন করা। ইফতার মাহফিলের পূর্বে মাদ্রাসার অফিস রুমে এক মতবিনিময়ে অংশগ্রহণও করেন তিনি।
মিনিস্টার মি. টম টুগেন্ডহাট ডালষ্টন ও তার পাশ্ববর্তী এলাকার নিরাপত্তা ও জনসাধারণের জীবনের বিভিন্ন বিষয়ের খোঁজ খবর নেন। মতবিনিময়ে ডক্টর মাওলানা শুয়াইব আহমদ বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলাপ করেন। এক পর্যায়ে টম মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিভেন্ট কোডিনেটর ট্রেসি টমাস, কমিউনিটি এনগেজমেন্ট কিয়েসা বারনেস হেডলি, প্রিভেন্ট এডুকেশন অফিসার মেডি স্রীট ও মিনিষ্টার সেক্রেটারি হেনরি স্মীথ, ও লন্ডনের বিশিষ্ট মিডিয়া বাক্তিত্ব মিছবাহ জামাল।
মিনিষ্টার ফর সিকিউরিটি মি: টম মিছবাহ জামালের সাথে বাংলা মিডিয়ার বিশেষ করে তার সানরাইজ রেডিওর বাংলা অনুষ্ঠানের কথা ও আলোচনা প্রাসঙ্গিক ছিল। এ সময় অনেকের মাঝে আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, হাফিজ মাওলানা আলিম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী হারুন আহমেদ, হাফিজ রশিদ আহমেদ, হাফিজ সাদেকুল ইসলাম, আশরাফ আহমেদ, আরিফুল ইসলাম, রায়হান আহমেদ প্রমুখ।
ইফতার মাহফিলের অন্যান্য অতিথিদের সাথে মিনিষ্টার ফর সিকিউরিটি টম টাগেন্ডহাটকে খুবই আন্তরিক পরিবেশে পেয়ে সবাই অভিভূত হন। এ ধরনের চমকপ্রদ মাহফিল আয়োজনের জন্য মারকাজুল উলুম লন্ডনের প্রিন্সিপাল ডক্টর মাওলানা শুয়াইব আহমদকে উপস্থিত সকলে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি

