বো-ওয়েস্ট অর্গানাইজেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
চ্যারিটি সংগঠন বো-ওয়েস্ট অর্গানাইজেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ এপ্রিল বুধবার রিজেন্টস লেক ব্যাংকুইটিং হলে এক জনাকীর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং ইসলামী স্কলাররা অংশগ্রহণ করেন।
বো-ওয়েস্ট অর্গানাইজেশনের সভাপতি মাওলানা কাসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের এক্সেকিউটিভ মেয়র লুৎফর রহমান।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের এক্সেকিউটিভ মেয়র লুৎফর রহমান বো-ওয়েস্ট অর্গানাইজেশনকে আগামী তিন-চার মাসের মধ্য বো-ওয়েস্ট এলাকায় নবনির্মিত একটি স্থায়ী সেন্টারে স্থানান্তরিত করতে তাঁর সহযোগিতার কথা আবারও ঘোষণা করেন।
ইফতার মাহফিলে কমিউনিটি নেতৃবৃন্দ বো-ওয়েস্ট অর্গানাইজেশনের কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন। পাশাপাশি তারা অতীতের ন্যায় আগামী দিনে ও কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো কাজে সার্বিক সহযোগিতার কথা তাঁরা ব্যক্ত করেন।
বো-ওয়েস্ট অর্গানাইজেশনের সেক্রেটারি মোহাম্মদ ইকবাল লতিফের সার্বিক পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্যে রাখেন বো-ওয়েস্ট অর্গানাইজেশনের সভাপতি মাওলানা কাসিম উদ্দিন চৌধুরী।
বো-ওয়েস্ট এলাকায় নবনির্মিত সংগঠনের স্থায়ী সেন্টার নিয়ে আলোচনা করেন বো-ওয়েস্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া বেক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম মিয়া, রিজেন্টস পার্ক মসজিদের খতিব শায়েখ কাজী লুৎফর রহমান, হ্যামলেটস ওয়ে মসজিদের খতিব হাফিজ মাওলানা ইলিয়াছ, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার আনা মিয়া, কাউন্সিলার মোহাম্মদ চৌধুরী, ইমাম হাফিজ মাওলানা আব্দুল ওয়াহীদ ও মেয়র’স স্ট্রাটেজিক এডভাইসর (বিএএমই মিডিয়া এন্ড কমিউনিটি) মোহাম্মদ জুবায়ের। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা ছাইদ আলী, মাওলানা সিরাজুল ইসলাম, আরিয়ানা গার্ডেন ডাইরেক্টর তোফায়েল আহমদ, বিশ্বনাথ সোশাল ট্রাস্টের সভাপতি মাহফুজ রহমান রিপন, কমিউনিটি ব্যক্তিত্ব মুনজুর আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়া বো-ওয়েস্ট অর্গানাইজেশনের ট্রেজারার মিজান আব্দুল্লাহ, এসিস্টেন্ট সেক্রেটার লোকমান হোসেন, এসিস্টেন্ট ট্রেজারার মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাদেক আহমেদ, দপ্তর স¤পাদক মো: গোলাম হোসেন, কার্যকারী সদস্য জমশেদ আলী, কুদ্দুস মিয়া, সংগঠনের উপদেস্টা সাইফুল আলম রুকন, সদস্য শামীম আল মামুন, সদস্য নাজমুল হোসেন ও কাজল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ইমতিয়াজ। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া বেক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম। সংবাদ বিজ্ঞপ্তি

