বৃটেনে হিযবুত তাহরীরের উদ্যোগে ‘রামাদান: লিবারেশন থ্রু রেভেলেশন’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩
বৃটেনে হিযবুত তাহরীরের উদ্যোগে ‘রামাদান: লিবারেশন থ্রু রেভেলেশন’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি লন্ডনের টাওয়ার হ্যামলেটসে আয়োজিত সমাবেশে বৃটেনের হিযবুত তাহরীরের সদস্য নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডঃ সাফারুক চৌধুরী। সমাবেশে বৃটেনের আলেম উলামাসহ বিভিন্ন পেশাজীবী মানুষেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নজরুল ইসলাম রামাদ্বান মাস ঘিরে মুসলিমদের আগ্রহের কথা উল্লেখ করে বলেন, রামাদান মাসে মুসলিমরা যথাযথ উদ্যম ও আবেগের সাথে রোজা, নামাজ, দান-খয়রাত ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার আহ্বানে সাড়া দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার পক্ষ থেকে সীমাহীন পুরস্কারের আশায় এই মাসে মুসলমানরা তাদের আচরণ সংশোধন ও নিজেদেরকে পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর নির্ধারিত তাকওয়া অর্জনের চেষ্টায় লিপ্ত থাকে।
প্রধান বক্তা ডঃ সাফারুক চৌধুরী তার বক্তব্যের শুরুতে বলেন, এই সেই মাস যে মাসে ওহীর মাধ্যমে মুক্তির সূচনা হয়েছিল-মুক্তি এসেছিল মিথ্যা মূর্তি পূজা থেকে; মুক্তি এসেছিল মানুষ নির্মিত গোষ্ঠীভিত্তিক সমাজব্যবস্থা থেকে যা ছিল মূলত দুর্বলদের উপর গুটিকয়েক মানুষের নিপীড়ন ও শোষনের হাতিয়ার। ওহীর মাধ্যমেই আরব তথা সমগ্র বিশ্বের মানুষ মুক্তি পেয়েছিল এই জঘন্য সমাজ ব্যবস্থা থেকে। তিনি বলেন, ১৯২৪ সালে খিলাফত ব্যবস্থা ধ্বংসের পর সেই মানুষ নির্মিত গোষ্ঠীভিত্তিক সমাজব্যবস্থা আবারও তার স্বরূপে ফিরে এসেছে। তাই এই দূষিত সমাজ ব্যবস্থা থেকে মুক্তি পেতে আমাদেরকে নবী (সাঃ) কে অনুকরণ করতে হবে যার উপর নাযিল হয়েছিল ওহী।
তিনি আরো বলেন, এই দূষিত সমাজ ব্যবস্থা থেকে উত্থিত হয়েছে এলজিবিটির মোট জঘন্য জীবনাচারের, যা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে মুসলিমদের মাঝেও এই নোংরা আচরণের অনুপ্রবেশ ঘঠাতে। এই দূষিত সমাজ ব্যবস্থা কারণে ফিলিস্তিন; কাশ্মীর ও উইঘুর জুড়ে চলছে মুসলিম নিধনের প্রতিযোগিতা। তিনি বলেন, যেভাবে ১৪০০ বছর পূর্বে এই ওহী কুরাইশের দূষিত সমাজ ব্যবস্থার পতন ঘটিয়েছিল, ঠিক একিভাবে আমাদেরকেও এই পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থার মূলোৎপাটন করতে হবে।
কারণ রোজার ফরজ বিধান যিনি দিয়েছেন সেই আল্লাহই বলেছেন, নিশ্চয় বিধান দানের ক্ষমতা একছত্রভাবে আল্লাহর (আল কুরআন ৬:৫৭)। পরিশেষে সবাইকে কুরআন থেকে সুরা মুহাম্মদের ৭ নম্বর আয়াত (হে মুমিনগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করবেন) স্মরণ করিয়ে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

