টাওয়ার হ্যামলেটসকে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে সাহায্য করুন
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৩
আপনি কি টাওয়ার হ্যামলেটসকে এমন জনপদ হিসেবে গড়ে তুলতে চান, যেখানে ঘৃণার কোন সুযোগ নেই? আপনি কি আমাদের এলাকায় বৈষম্য এবং ঘৃণামূলক অপরাধ মোকাবেলায় সহায়তা করতে চান? তাহলে নো প্লেস ফর হেট ক্রাইম চ্যাম্পিয়ন হতে সাইন আপ করুন। কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার এলাকায় বিভিন্ন ধরনের ঘৃণামূলক অপরাধ মোকাবেলায় সাহায্য করার জন্য আপনি বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন। নূন্যতম তিনটি ঘৃণামূলক অপরাধ সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে আমাদের দল আপনাকে সহায়তা করবে, যেমন আউটরিচ ইভেন্ট বা যারা বরোতে বসবাসকারী বা কাজ করছেন তাদের প্রশিক্ষণ প্রদান করা। সংবাদ বিজ্ঞপ্তি

