|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসের ছোট ব্যবসাগুলোর সহায়তায় ১ লাখ ৮৫০০০ পাউন্ড বিনিয়োগ প্রকল্প চালু

টাওয়ার হ্যামলেটসের ছোট ব্যবসাগুলোর সহায়তায় ১ লাখ ৮৫০০০ পাউন্ড বিনিয়োগ প্রকল্প চালু


প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৩

গ্যাস-বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কঠিন এই সময়ে টাওয়ার হ্যামলেটসের ছোট ছোট ব্যবসাগুলি যাতে এনার্জি খাতে অর্থ সাশ্রয় করতে পারে, সেজন্য ১ লাখ ৮৫ হাজার পাউন্ডের একটি নতুন ফ্রি কর্মসূচি চালু করেছে কাউন্সিল। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্যাস বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির খরচ এবং পরিবেশগত প্রভাব কমাতে এই বিনিয়োগ সাহায্য করা।

বর্তমানে এনার্জি রিডাকশন প্রোগ্রাম এর জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এবং, যাদের আবেদন সফল হবে, সেই সকল ব্যবসার মালিকরা একজন অভিজ্ঞ এনার্জি পরামর্শদাতার সাথে যুক্ত হতে পারবেন যিনি অন-সাইট এনার্জি অডিট সম্পূর্ণ করবেন এবং জ্বালানী সাশ্রয় করার একটি কার্যকর পরিকল্পনা প্রদান করবেন।

বিশেষজ্ঞের পাশাপাশি, ব্যবসাগুলি কীভাবে তাদের ব্যবসাকে আরও পরিবেশ-বান্ধব করা যায় তার টিপস শিখতে ইন্টারেক্টিভ ওয়ার্কশপে যোগ দিতে সক্ষম হবে। যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা বিশেষজ্ঞদের দেয়া পরিকল্পনাটি অনুসরণ করবেন এবং তাদের জ্বালানির ব্যবহার কমাতে ইতিবাচক পদক্ষেপ নেবেন, তারা জ্বালানী-হ্রাসকারী প্রযুক্তি স্থাপনের জন্য ২৫০০ পাউন্ড অনুদানের চেয়ে আবেদন করতে পারবেন।

গ্রেটার লন্ডন অথরিটির অর্থায়নে পরিচালিত প্রকল্প বেটারফিউচার প্লাস এর সাথে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পার্টনারশীপ করে এই প্রোগ্রাম চালু করেছে। জিএলএর এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে লন্ডনকে নেট জিরো ট্রানজিশনে সহায়তা করা। কর্মসূচির লক্ষ্য হচ্ছে ৫০টি ব্যবসাকে তাদের জ্বালানীর ব্যবহার ২৫ শতাংশ কমিয়ে আনতে সাহায্য করা, এবং যদি এটা সফল হয়, তাহলে কর্মসূচিটি স¤প্রসারিত হতে পারে এবং আরো অধিক সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হতে পারে।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, আমরা জ্বালানি হ্রাস কর্মসূচি চালু করতে পেরে আমি খুবই আনন্দিত। এটি এমন একটি সময় যখন গ্যাস বিদ্যুতের আকাশচুম্বি দাম এবং জীবনযাত্রার ব্যয় সংকট আমাদের ব্যবসায়ীদের জন্য একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং পরিবেশ তৈরি করছে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য আমাদের ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় জ্ঞান এবং সরঞ্জামগুলি দিয়ে সজ্জিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস বারায় ১৬,৮৫৫টি ব্যবসা রয়েছে। এর মধ্যে বেশির ভাগই (৮৯%) হল মাইক্রো এন্টারপ্রাইজ যাদের কর্মী সংখ্যা নয় জনেরও কম। আমাদের স্থানীয় ব্যবসা এবং মার্কেটগুলি হল কমিউনিটির প্রাণ, এবং আমরা চাই যে তারা ক্যানারি ওয়ার্ফ, হোয়াইটচ্যাপেল এবং সিটি ফ্রিঞ্জের মত আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্রগুলির পাশাপাশি সমৃদ্ধ হোক।

কেবিনেট মেম্বার ফর জবস, স্কিলস এন্ড গ্রোথ, কাউন্সিলর আবু চৌধুরী যোগ করেন, এই প্রোগ্রামটি এনার্জীর বিলগুলি হ্রাস করার চেষ্টারই অংশ এবং টেকসই অনুশীলনগুলি বাস্তবায়নের চেষ্টা করার সময় আমাদের স্থানীয় ব্যবসায়ীদের সামনে যে বাধাগুলি আসতে পারে তা অপসারণ করতে সহায়তা করে। প্রোগ্রামের সাথে জড়িতরা এনার্জি ব্যবহার হ্রাস করার ব্যাপারে একজন বিশেষজ্ঞ এনার্জী পরামর্শদাতার সাথে সর্বাবস্থায় পরামর্শ করতে পারবেন। এটি শেষ হওয়ার পরে, ব্যবসায়গুলি এনার্জী সাশ্রয়ী প্রযুক্তি ইনস্টল করতে ২৫০০ পাউন্ড অনুদানের জন্য আবেদন করতে সক্ষম হবে।

তিনি আরো বলেন, বরাবরের মতো, আমরা নিশ্চিত করেছি যে আমরা যে প্রশিক্ষণটি অন্তর্ভুক্ত করেছি তা অ্যাক্সেসযোগ্য এবং ইন্টারেক্টিভ। আমি এই সুযোগ গ্রহণ করার জন্য আমাদের বোরোর সকল ব্যবসায়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসে নিবন্ধিত এবং এই বরায় ব্যবসায় নিয়োজিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। আবেদনের জন্য যাবতীয় তথ্য ও রিকোয়ারমেন্ট গুলো পড়তে এবং আবেদন জমা দিতে ওয়েবসাইট ভিজিট করুন। আবেদনপত্র পূরণের সময় আপনার যদি কোনও সহায়তার প্রয়োজন হয় তবে আপনি টাওয়ার হ্যামলেটসের বিজনেস গ্রোথ টিমের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top